জিভে জল আনা ফুচকাই ডেকে আনছে জন্ডিস-ক্যানসারের মতো মারণ রোগ? জেনে নিন চিকিৎসকদের মারাত্মক সতর্কবার্তা!

বাঙালির আড্ডা আর বিকালের নাস্তায় ফুচকা এক গভীর আবেগের নাম। কিন্তু এই জনপ্রিয় স্ট্রিট ফুডটি শরীরের জন্য কতটা নিরাপদ, তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।
স্ত্রী-রোগ বিশেষজ্ঞ ড. পর্ণমিতা ভট্টাচার্য জানিয়েছেন, ময়দা, তেলে ভাজা পুর ও উচ্চ ক্যালোরি যুক্ত ফুচকা নিয়মিত খেলে দ্রত ওজন বাড়তে পারে, যা পলিসিস্টিক ওভারি (PCOS)-র রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এছাড়া বর্ষাকালে দূষিত জল থেকে হেপাটাইটিসের সংক্রমণ ঘটতে পারে, যা গর্ভবতী নারীদের জীবন ঝুঁকির মুখে ফেলে।
গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ড. শাশ্বত চট্টোপাধ্যায় মনে করিয়ে দেন, অপরিচ্ছন্ন হাত ও অনিরাপদ জলের কারণে ফুচকা থেকে সহজেই জলবাহিত রোগ ছড়ায়। পাশাপাশি অতিরিক্ত ঝাল-টক থেকে গ্যাস্ট্রাইটিস এবং পেটে চর্বি জমে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিতে পারে।
মাইক্রোবায়োলজিস্ট ড. সুদীপ রায়ের মতে, পরিচ্ছন্নতা না মানলে ফুচকার মাধ্যমে টাইফয়েড, কলেরা, জন্ডিস কিংবা রোটাভাইরাস ও নোরোভাইরাসজনিত ডায়রিয়া হতে পারে। বিশেষ করে বর্ষাকালে পানীয় জলে নিকাশির জল মিশে সংক্রমণের ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়।
বিশেষজ্ঞদের পরামর্শ—ফুচকা খাওয়া পুরোপুরি বন্ধ না করলেও, শারীরিক বিপদ এড়াতে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বজায় রেখে খাওয়া জরুরি।