শিয়ালদা স্টেশনের ফুডকোর্টে বিধ্বংসী আগুন: কালো ধোঁয়ায় ঢেকে গেল চত্বর, ঘটনাস্থলে দমকল

শিয়ালদা স্টেশনের ফুডকোর্টে বিধ্বংসী আগুন: কালো ধোঁয়ায় ঢেকে গেল চত্বর, ঘটনাস্থলে দমকল

সোমবার সকালে শিয়ালদা স্টেশন চত্বরে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। সকাল সাড়ে ৯টা নাগাদ স্টেশন সংলগ্ন ফুডকোর্টের দোকানগুলি থেকে হঠাৎই ঘন কালো ধোঁয়া এবং আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।

ঘটনার পরপরই খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে। শিয়ালদা RPF কন্ট্রোল রুমের সূত্রে খবর, শিয়ালদা নর্থ সেকশনের শেষ গেটের বাইরের ট্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন নতুন তৈরি ফুডকোর্টটিতেই এই আগুন লাগে।

দমকলের দ্রুত তৎপরতার কারণে এক বড়সড় দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলাকালীনও পুরো এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *