ক্যামাক স্ট্রিটকাণ্ডে লালবাজার বনাম অভিষেক! পুলিশি তলবের জবাবে সুপ্রিম নির্দেশের ‘ঢাল’ আইনজীবীর

ক্যামাক স্ট্রিটকাণ্ডে লালবাজার বনাম অভিষেক! পুলিশি তলবের জবাবে সুপ্রিম নির্দেশের ‘ঢাল’ আইনজীবীর

ক্যামাক স্ট্রিটকাণ্ডে পুলিশি তলবকে কেন্দ্র করে লালবাজারের সঙ্গে সরাসরি আইনি সংঘাতে জড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশি নোটিস পাওয়ার পর পিছু না হটে, সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ রায়কে হাতিয়ার করে পাল্টা ইমেল মারফত আইনি জবাব পাঠিয়েছেন তাঁর আইনজীবী।

ঘটনার সূত্রপাত ক্যামাক স্ট্রিটের একটি ভবনে তৃণমূলের প্রতীক সম্বলিত বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে। এই নিয়ে পুলিশ ও পুরসভার কর্মীদের সঙ্গে অভিষেকের কার্যালয়ের কর্মী ও নিরাপত্তারক্ষীদের ব্যাপক বচসা ও ধস্তাধস্তি হয়। ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেক্সপিয়র সরণি থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়ে নোটিস পাঠায়।

তবে সেই নোটিস মিলতেই আইনি জবাব দেওয়ার সিদ্ধান্ত নেয় অভিষেক শিবির। অভিষেকের আইনজীবীর পাঠানো ইমেলে পুলিশের এই পদক্ষেপের আইনি বৈধতা ও নোটিসের ভিত্তি নিয়ে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে। দেশের সর্বোচ্চ আদালতের একটি নির্দেশিকার কথা উল্লেখ করে স্পষ্ট আইনি লড়ায়ের ইঙ্গিত দেওয়া হয়েছে এতে। এই ঘটনায় বর্তমানে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *