শিয়ালদায় ফুড প্লাজায় তাণ্ডব আগুনের! ফ্রাইং প্যানের তেল থেকেই বিপর্যয়? লাইসেন্স বাতিল করল রেল

শিয়ালদায় ফুড প্লাজায় তাণ্ডব আগুনের! ফ্রাইং প্যানের তেল থেকেই বিপর্যয়? লাইসেন্স বাতিল করল রেল

শিয়ালদা: সোমবার সকালে শিয়ালদা স্টেশন চত্বরের একটি রেল কোচ রেস্তোরাঁয় আচমকা আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। সকাল ৯টার পর অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে সকাল ৯:২৪ নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং পৌনে ১১টা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনায় কেউ হতাহত হননি।

রেল সূত্রের খবর, রেস্তোরাঁটি মূল স্টেশন বিল্ডিং থেকে আলাদা হওয়ায় ট্রেন চলাচল বা যাত্রী পরিষেবায় কোনো ব্যাঘাত ঘটেনি। তবে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, অতিরিক্ত তাপে ফ্রাইং প্যানের রান্নার তেল গরম হয়েই আগুনের সূত্রপাত। এরপর সেই আগুন ছাদের ডাক্ট ও ইনসুলেশন সামগ্রীতে ছড়িয়ে পড়ে এবং বন্ধ রেস্তোরাঁর ভেতর ধোঁয়ায় ঢেকে যায়।

ঘটনার জেরে রেস্তোরাঁটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। রেলের তরফে জানানো হয়েছে, নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব ছিল লিজপ্রাপক সংস্থার। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই দোকানের লাইসেন্স সাসপেন্ড করেছে রেল। গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট লিজপ্রাপকের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *