মাদ্রাসার জমির খোঁজে গুঁড়িয়ে দেওয়া হলো ১০০ বছরের মন্দির, বৃষ্টির অজুহাত পাক প্রশাসনের!

মাদ্রাসার জমির খোঁজে গুঁড়িয়ে দেওয়া হলো ১০০ বছরের মন্দির, বৃষ্টির অজুহাত পাক প্রশাসনের!

পাকিস্তানে শতাব্দী প্রাচীন একটি হিন্দু মন্দির ভেঙে ফেলাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় হিন্দু সম্প্রদায় ও বাসিন্দাদের অভিযোগ, পাশের একটি মাদ্রাসার সীমানা বাড়াতে জমি দখলের উদ্দেশ্যে গত ২১ আগস্ট পাঞ্জাব প্রদেশের নারোয়াল জেলার সিরাজ গ্রামের প্রায় ১০০০ বর্গমিটার জুড়ে থাকা এই মন্দিরটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ বিষয়ে পাক স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে লিখিত অভিযোগ জানিয়ে সরকারি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান মাসিহা মিল্লাত পার্টি।

অভিযোগের আঙুল উঠেছে নিষিদ্ধ কট্টরপন্থী সংগঠন ‘তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান’ (TLP)-এর দিকে। স্থানীয়দের দাবি, মন্দির ভাঙার পর তার ধাতব অংশ ও ইট তড়িঘড়ি সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে, শেহবাজ শরিফ সরকার ও এভাকুই ট্রাস্ট প্রপার্টি বোর্ড (ETPB) মন্দির ভাঙার কথা স্বীকার করলেও জমি দখলের অভিযোগ খারিজ করে দিয়েছে। প্রশাসনের দাবি, টানা বৃষ্টির কারণেই জীর্ণ মন্দিরটি ভেঙে পড়েছে। তবে এটি পুনরায় নির্মাণ করা হবে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *