কালিয়াচক থানা তুলে দেওয়ার হুঁশিয়ারি! মাদক মামলায় পুলিশের গাফিলতিতে চরম ক্ষুব্ধ হাইকোর্ট

কালিয়াচক থানা তুলে দেওয়ার হুঁশিয়ারি! মাদক মামলায় পুলিশের গাফিলতিতে চরম ক্ষুব্ধ হাইকোর্ট

মাদক মামলায় অভিযুক্তের পুরনো অপরাধের তথ্য আড়াল করা এবং তদন্তে চরম অনিয়মের অভিযোগে মালদহের কালিয়াচক থানার পুলিশকে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট।

এক অভিযুক্তের জামিনের আবেদন শুনানির সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ক্ষোভ প্রকাশ করে জানান, পুলিশের রিপোর্টে অভিযুক্তের পূর্ব অপরাধের ইতিহাস না থাকলে সঠিক বিচার প্রক্রিয়া আসাম্ভব। কালিয়াচক থানার এই গাফিলতিতে ক্ষুব্ধ হয়ে আদালত নির্দেশ দেয়, এখন থেকে ওই থানার সমস্ত মাদক মামলার তদন্ত ও তদারকি সরাসরি মালদার জেলা পুলিশ সুপারের (SP) দফতর থেকে চালিত হবে।

এমনকি হাইকোর্ট কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তদন্তে এমন উদাসীনতা চলতে থাকলে রাজ্য পুলিশের ডিজি-কে নির্দেশ দিয়ে কালিয়াচক থানার পুরো পুলিশ বাহিনীকে অন্যত্র বদলি করে দেওয়া হবে। ভবিষ্যতে কোনও পুলিশ আধিকারিক অভিযুক্তের অপরাধের ইতিহাস গোপন করলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ও বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশের অনুলিপি অবিলম্বে মালদার পুলিশ সুপারকে পাঠানোর আদেশ দিয়ে আগামী ৯ সেপ্টেম্বর মামলাটি পুনরায় শুনানির জন্য তালিকাভুক্ত করেছে আদালত। হাইকোর্টের এই নজিরবিহীন কড়া পদক্ষেপে জেলা পুলিশি প্রশাসনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *