একা লড়েই কি পুরবোর্ড দখল করবে বিজেপি? এনসিপিআই জল্পনায় জল ঢেলে দিলেন শমীক!

একা লড়েই কি পুরবোর্ড দখল করবে বিজেপি? এনসিপিআই জল্পনায় জল ঢেলে দিলেন শমীক!

আসন্ন পুজোর পরই কলকাতা ও হাওড়াসহ রাজ্যের বিভিন্ন পুরসভাগুলিতে নির্বাচনের জোর সম্ভাবনা তৈরি হয়েছে। এই আবহেই এনসিপিআই-এর সঙ্গে বঙ্গ বিজেপির সম্ভাব্য জোট নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কেন্দ্রে এনডিএকে সমর্থন করা হলেও পশ্চিমবঙ্গে বিজেপি সম্পূর্ণ নিজের শক্তিতেই লড়াই করবে। বাংলা তথা কলকাতা ও হাওড়া কর্পোরেশন এককভাবে জয় করতে সক্ষম দলীয় কর্মীরা, এখানে অন্য কারও সাহায্যের কোনো প্রয়োজন নেই।

তৃণমূল ত্যাগকারী বিদ্রোহী সাংসদরা এনডিএকে সমর্থন করায় রাজনৈতিক মহলে নতুন জোটের গুঞ্জন তৈরি হয়েছিল। তবে শমীক ভট্টাচার্যের এই স্পষ্ট বার্তায় পরিষ্কার যে, আসন্ন পুরভোটে একাই লড়ার কৌশল নিয়েছে গেরুয়া শিবির। এদিকে ওয়ার্ড পুনর্বিন্যাসের ফলে কলকাতার ওয়ার্ড সংখ্যা বেড়ে হয়েছে ২০৯ এবং হাওড়ার হয়েছে ৬৮টি। এই বর্ধিত সীমানা ও নতুন বিন্যাসের মাঝেই নিজেদের সাংগঠনিক শক্তিতে পুরবোর্ড দখলের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *