পুজোর পরেই কি ব্যালট বাক্সে লড়াই? কলকাতা-হাওড়াসহ বকেয়া পুরভোটে চূড়ান্ত কোমর বাঁধছে কমিশন!

পুজোর পরেই কি ব্যালট বাক্সে লড়াই? কলকাতা-হাওড়াসহ বকেয়া পুরভোটে চূড়ান্ত কোমর বাঁধছে কমিশন!

পুজোর পরেই রাজ্যের একাধিক বকেয়া পুরসভায় ভোট করানোর লক্ষ্যে জোর প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন। বুধবার রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণা গুপ্তার সভাপতিত্বে আয়োজিত এক উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠকে এই প্রক্রিয়া শুরু হয়। দার্জিলিং, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা সহ ছয় জেলার জেলাশাসকদের নিয়ে অনুষ্ঠিত এই বৈঠকে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে ঠিক কত সংখ্যক কেন্দ্রীয় বা রাজ্য পুলিশ বাহিনী প্রয়োজন, তা দ্রুত জানানোর নির্দেশ দিয়েছে কমিশন।

পাশাপাশি, ভোটার তালিকা সংশোধন, ভোটকেন্দ্র সুনির্দিষ্টকরণ, আসন সংরক্ষণ এবং ইভিএম ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্ত প্রস্তুতি নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে শেষ করার কড়া বার্তা দেওয়া হয়েছে। কলকাতা, হাওড়া ও বিধাননগরের মতো গুরুত্বপূর্ণ পুরনিগমগুলিতে নির্বাচন সম্পন্ন করতে পুজোর আগেই পরিকাঠামো চূড়ান্ত করতে চায় কমিশন। ইভিএমের লভ্যতা ও নিরাপত্তা খতিয়ে দেখার পাশাপাশি ভোটের দিনক্ষণ ও দফায় দফায় নির্বাচন হবে কি না, সে বিষয়েও শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *