বেঙ্গালুরুতে গিয়েও মিলল না রেহাই! আরজি কর কাণ্ডে জালে আরও এক প্রভাবশালী

বেঙ্গালুরুতে গিয়েও মিলল না রেহাই! আরজি কর কাণ্ডে জালে আরও এক প্রভাবশালী

উত্তর ২৪ পরগনা: আর জি কর কাণ্ডে তিলোত্তমার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে পুলিশের জালে জলহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে। বৃহস্পতিবার ভোররাতে রাজ্য পুলিশের একটি বিশেষ দল বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেফতার করে। গত ৯ অগাস্ট আর জি কর হাসপাতালে তিলোত্তমার দেহ উদ্ধারের পর থেকেই সোমনাথ অতিসক্রিয় হয়ে উঠেছিলেন। হাসপাতাল থেকে জলহাটিতে ভুক্তভোগীর বাড়িতে দেহ নিয়ে আসা এবং তড়িঘড়ি দাহ করার ক্ষেত্রে তাঁর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল বলে অভিযোগ। পরিবারের দাবি, তিনি প্রভাব খাটিয়ে এবং ক্ষমতার অপব্যবহার করে সমস্ত প্রক্রিয়া এড়িয়ে দেহ দাহ করার বন্দোবস্ত করেছিলেন।

ঘটনার পর থেকেই সোমনাথ দে গা ঢাকা দিয়েছিলেন। তদন্তকারীরা গোপন সূত্রে তাঁর অবস্থান চিহ্নিত করে বেঙ্গালুরু অভিযান চালিয়ে তাঁকে পাকড়াও করেন। পুলিশ জানিয়েছে, ট্রানজিট রিমান্ডে তাঁকে খড়দহ থানায় এনে ষড়যন্ত্রের নেপথ্য কারণ এবং কার নির্দেশে তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এই গ্রেফতারির ফলে মামলার তদন্তে নতুন মোড় আসতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, এর আগে ঠিক একই অভিযোগে তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকেও গ্রেফতার করেছিল পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *