মাথায় সরাসরি বজ্রাঘাত! অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্যক্তি, ভাইরাল ভিডিওর আসল রহস্য কী?

মুষলধারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার মধ্যে ডেন্টিস্টের কাছে যাওয়ার পথে হঠাৎই মাথায় সরাসরি বজ্রপাত হওয়ায় ছিটকে রাস্তায় পড়ে যান নিউ ইয়র্কের স্টেটেন আইল্যান্ডের বাসিন্দা টমাস ফাহমি। মৃত্যুর মুখ থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া এই ঘটনার সম্পূর্ণ দৃশ্য ধরা পড়েছে তাঁর বাড়ির ডোরবেল ক্যামেরায়। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে টমাস জানান, এই ঘটনা তাঁর কাছে দ্বিতীয় জীবন পাওয়ার সমান এবং এর জন্য তিনি সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে গির্জায় যান।
বিশেষজ্ঞদের মতে, তীব্র এই বিদ্যুৎপ্রবাহ শরীরের ভেতর দিয়ে প্রবাহিত না হয়ে যদি ‘সারফেস ফ্ল্যাশওভার’ প্রক্রিয়ায় ত্বকের উপর দিয়ে সরাসরি মাটিতে চলে যায়, তবে অভ্যন্তরীণ অঙ্গগুলো বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায়। এছাড়া ভিজে ত্বক বা জুতোর রবারের সোলও অনেক সময় প্রাণ বাঁচাতে সাহায্য করে। ঘটনার আকস্মিকতায় হতবাক নেটিজেনরা ভিডিওটি দেখে তাজ্জব বনে গেছেন।
Staten Island man survives a lightning strike on his way to the dentist.
— John Luke (@yesknow) September 2, 2026
“Once the lightning bolt struck me, the initial sensations that I had throughout my whole body were completely unprecedented; tingling, numbness, pain, just I feel this burning sensation.”
He went to… pic.twitter.com/7gXsZpLOIj