৬০ ঘণ্টা মৃত্যুস্তূপে আটকে থাকার পর উদ্ধার! মা-বাবাকে ছোট্ট মেয়ের বুকফাটা প্রশ্ন, “বাঁচাতে এলে না কেন?”

৬০ ঘণ্টা মৃত্যুস্তূপে আটকে থাকার পর উদ্ধার! মা-বাবাকে ছোট্ট মেয়ের বুকফাটা প্রশ্ন, “বাঁচাতে এলে না কেন?”

নেপালে ভয়াবহ হড়পা বানে মাত্র পাঁচ সেকেন্ডে একটি সম্পূর্ণ বাড়ি ধূলিসাৎ হয়ে যায়। কাজের সুবাদে বাইরে থাকায় অলৌকিকভাবে বেঁচে যান দম্পতি, তবে সর্বগ্রাসী জলের তোড়ে ভেসে যায় তাদের পাঁচ বছরের শিশুকন্যা মনীষা। ধ্বংসস্তূপের নিচে টানা ৬০ ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সে। উদ্ধারের সময় উদ্ধারকর্মীরা প্রথমে বিড়ালের কান্নার শব্দ ভেবে ভুল করেছিলেন, পরে মাটির স্তূপ সরিয়ে গুরুতর জখম অবস্থায় তাকে জীবিত উদ্ধার করা হয়।

দীর্ঘ চিকিৎসার পর গত ৩০ আগস্ট সুস্থ অবস্থায় মেয়েটিকে তার বাবা-মার হাতে তুলে দেওয়া হয়। পরিবারের কোলে ফিরে ছোট্ট মনীষার সরল প্রশ্ন ছিল, “আমাকে বাঁচাতে এলে না কেন?” কন্যার এই মর্মান্তিক প্রশ্নের জবাবে অসহায় বাবা-মা জানান, তাঁরা কখনোই ভাবেননি যে তাদের সন্তান এত বিপর্যয়ের পরেও জীবিত ফিরতে পারবে। এই অলৌকিক ঘটনাটি বর্তমানে সর্বমহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *