একাদশ শ্রেণির পর পড়াশোনা শেষ করতে না পারায় আজও আফসোস হয় করিনা কাপুরের!

বলিউডে সফল কেরিয়ার গড়লেও নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এক গভীর আফসোসের কথা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী করিনা কাপুর খান। মাত্র উনিশ বছর বয়সে অভিনয়ে পা রাখার কারণে একাদশ শ্রেণির পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তিনি। সম্প্রতি এক প্রচারণায় এসে তিনি জানান, সুযোগ থাকা সত্ত্বেও সেসময় তাকে সিনেমা বেছে নিতে হয়েছিল। স্নাতক হতে না পারার এই আক্ষেপ আজও তাকে কুরে কুরে খায়। তবে নিজের জীবনে যা অধরা থেকে গিয়েছে, তা যেন তাঁর দুই সন্তান তৈমুর ও জেহ কখনও না করে, সে বিষয়ে সজাগ রয়েছেন এই সুপারস্টার মা।
করিনা জানান, তিনি সবসময় তাঁর সন্তানদের আগে পড়াশোনা শেষ করার পর নিজেদের পছন্দের পথ বেছে নেওয়ার পরামর্শ দেন। অভিনেত্রী না হলে ভবিষ্যতে আইনজীবী হওয়ার ইচ্ছা ছিল তাঁর। তবে লাইট, ক্যামেরা ও অ্যাকশনের দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়ায় সেই স্বপ্ন পূরণ হয়নি। পরবর্তীতে ইউনিসেফের সঙ্গে যুক্ত হয়ে ভারতে মেয়েদের শিক্ষার প্রসারে কাজ করার সময় নিজের আসাম্পূর্ণ পড়াশোনার বিষয়টি তাঁর মনে গভীরভাবে দাগ কেটেছিল। পড়াশোনা আসামাপ্ত থাকার আক্ষেপ থাকলেও নিজের পেশাগত সিদ্ধান্ত নিয়ে তিনি যে আত্মবিশ্বাসী, তা স্পষ্ট করেছেন অভিনেত্রী।