ঘন ঘন জন্ডিস ও পেটের সমস্যা? অজান্তেই শরীরে বাসা বাঁধছে না তো মারণ ক্যানসার!

ঘন ঘন জন্ডিস ও পেটের সমস্যা? অজান্তেই শরীরে বাসা বাঁধছে না তো মারণ ক্যানসার!

বারবার বদহজম, পেটে যন্ত্রণা কিংবা জন্ডিসের লক্ষণ দেখা দিলে তা সাধারণ গ্যাস্ট্রিকের সমস্যা ভেবে এড়িয়ে যাওয়া মারাত্মক ভুল হতে পারে। চিকিৎসকদের মতে, অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসের ক্যানসারের প্রাথমিক উপসর্গ হিসেবেই এই ধরনের শারীরিক পরিবর্তন দেখা দেয়। বিশেষ করে ‘প্যানক্রিয়াটিক ডাক্টাল অ্যাডিনোকার্সিনোমা’ অত্যন্ত দ্রুত ছড়ায় এবং শুরুতে এটি ধরা অত্যন্ত কঠিন। খাওয়াদাওয়ায় অনিয়ম না থাকা সত্ত্বেও নিয়মিত ওষুধ খাওয়ার পরও যদি বদহজম মাথাচাড়া দেয়, তবে অবিলম্বে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে পেটের উপরিভাগে তীব্র যন্ত্রণা শুরু হয়ে তা ক্রমশ পুরো পেট, বুক ও পিঠের দিকে ছড়িয়ে পড়ে এবং খাওয়ার পর বমি ভাব তৈরি হয়। অতিরিক্ত ওজন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং পিত্তথলিতে বারবার পাথর হওয়ার ইতিহাস থাকলে এই ক্যানসারের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। এ ছাড়া যাদের পাকস্থলী বা কোলনে আগে অস্ত্রোপচার হয়েছে, তাদের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা প্রয়োজন। রোগটি প্রাথমিক অবস্থায় চিহ্নিত না হলে পরবর্তীতে তা নিয়ন্ত্রণ করা প্রায় আসাম্ভব হয়ে পড়ে, তাই সঠিক সময়ে সচেতন হওয়াই একমাত্র উপায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *