যাদবপুরের নাম বদলের প্রস্তাবে চরম কটাক্ষ সৃজনের, বিশ্ববিদ্যালয়ের নাম ‘নাথুরাম গডসে’ করার পাল্টা দাবি!

যাদবপুরের নাম বদলের প্রস্তাবে চরম কটাক্ষ সৃজনের, বিশ্ববিদ্যালয়ের নাম ‘নাথুরাম গডসে’ করার পাল্টা দাবি!

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘ঋষি অরবিন্দ বিশ্ববিদ্যালয়’ করার জন্য স্থানীয় বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের দেওয়া প্রস্তাবকে কেন্দ্র করে রাজনৈতিক তর্কাযুদ্ধ তুঙ্গে উঠেছে। এই প্রস্তাবের তীব্র বিরোধিতা ও ব্যাঙ্গ করে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তথা বাম নেতা সৃজন ভট্টাচার্য সরাসরি নিশানা করেছেন বিজেপিকে। তাঁর মতে, নাম বদলের এই রাজনীতি আসলে সংঘ পরিবারের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা। অরবিন্দ ঘোষ ব্রিটিশবিরোধী চরমপন্থী আন্দোলনের অন্যতম বীর সেনানী ছিলেন, ফলে তাঁর নাম ব্যবহার করে বিজেপির রাজনৈতিক স্বার্থসিদ্ধি হওয়া সম্ভব নয়।

কটাক্ষের ধার বাড়িয়ে সৃজন প্রস্তাব দেন যে, নাটক না করে বিশ্ববিদ্যালয়ের নাম সরাসরি ‘নাথুরাম গডসে বিশ্ববিদ্যালয়’ করে দেওয়া হোক। একই সাথে নন্দলাল বসুর আঁকা ঐতিহ্যবাহী প্রতীকটির পরিবর্তে ব্রিটিশদের কাছে লেখা বীর সাভারকরের ‘মুচলেকাপত্র’ ব্যবহার করার এবং বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়কে নতুন নামাঙ্কিত প্রতিষ্ঠানের উপাচার্য পদে বসানোর শ্লেষাত্মক দাবিও তোলেন তিনি। মূলত, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) এবং ‘হরিপদ ভারতী স্মৃতিরক্ষা সমিতি’র এক যৌথ সভা থেকে যাদবপুরের বিধায়ক এই নাম বদলের বিতর্কিত দাবিটি উত্থাপন করেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *