চন্দনের তিলক মোছানো থেকে শুরু করে বিতর্কিত পোস্ট, রাজ্য জুড়ে দুই বড় কড়া পদক্ষেপে চাঞ্চল্য!

চন্দনের তিলক মোছানো থেকে শুরু করে বিতর্কিত পোস্ট, রাজ্য জুড়ে দুই বড় কড়া পদক্ষেপে চাঞ্চল্য!

কলকাতার এক মিশনারিজ স্কুলে খুদে পড়ুয়ার চন্দনের তিলক দিনের পর দিন মুছিয়ে দেওয়ার অভিযোগে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। সামাজিক মাধ্যমে ছাত্রটির অভিযোগের ভিডিও নজরকাড়তেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শেষ পর্যন্ত অভিযুক্ত শিক্ষিকাকে সাসপেন্ড করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সম্প্রতি হলি মিশন ইংলিশ মিডিয়াম স্কুলের ওই ঘটনার উল্লেখ করে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, ধর্মীয় আস্থা, ঐতিহ্য ও পরম্পরায় আঘাত হানার এমন ঘটনা রাজ্যে কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

অন্যদিকে, দেশের সাংবিধানিক প্রধান তথা প্রধানমন্ত্রীকে নিয়ে সোশাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করায় বিকাশ ভবনের এক কর্মী কেও বরখাস্ত করেছে শিক্ষা দপ্তর। জলসম্পদ ভবনে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন যে, সরকারি দায়িত্বে থেকে প্রধানমন্ত্রী কিংবা যেকোনো উচ্চপদের ব্যক্তিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা অনুচিত। প্রশাসনিক সিদ্ধান্ত কার্যকর করা এবং সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাঙ্গনে যথাযথ নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে সরকার যে এখন কঠোর নীতি গ্রহণ করছে, এই দুই সিদ্ধান্তেই তা স্পষ্টভাবে উঠে এল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *