‘আমাকে মেরেই ফেলবে!’ কুয়েত থেকে ভারতীয় মহিলার বুকফাটা আর্তনাদ, তারপর যা ঘটল…

‘আমাকে মেরেই ফেলবে!’ কুয়েত থেকে ভারতীয় মহিলার বুকফাটা আর্তনাদ, তারপর যা ঘটল…

সন্তানদের উন্নত ভবিষ্যৎ ও ভালো উপার্জনের আশায় কুয়েতে পরিচারিকার কাজ নিয়ে গিয়েছিলেন তামিলনাড়ুর বাসিন্দা বনিতা। কিন্তু সেখানে গিয়ে চরম বিপদের মুখে পড়েন তিনি। কাজের জায়গায় অকথ্য নির্যাতন ও প্রাণনাশের আশঙ্কায় কাঁদতে কাঁদতে একটি ভিডিও বার্তা পাঠাত বাধ্য হন তিনি। ভাইরাল হওয়া সেই ভিডিওয় স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রধানের কাছে আকুল আর্জি জানিয়ে বনিতা বলেন, গত দুই মাস ধরে তাঁকে কোনো বেতন দেওয়া হয়নি এবং টানা ৫০ দিন ধরে তাঁকে না খাইয়ে রাখা হয়েছে। অত্যাচার সহ্য করতে না পেরে ভারতে নিজের মাতৃভূমিতে ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে ওঠেন তিনি।

সৌভাগ্যবশত, ভিডিওটি নজরে আসতেই তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে কুয়েতের ভারতীয় দূতাবাস। দ্রুততার সঙ্গে তাঁকে ওই বন্দিদশা থেকে উদ্ধার করা হয়েছে। পরবর্তী একটি ভিডিওতে বনিতা জানান, তিনি এখন নিরাপদে আছেন এবং তাঁকে যথাযথ খাবার ও আশ্রয় দেওয়া হয়েছে। এই ঘটনায় বনিতার পরিবারসহ সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এর আগেও মধ্যপ্রাচ্যে এমন বিপদে পড়া ভারতীয়দের উদ্ধারে এগিয়ে এসেছে দূতাবাস, আর এবারও তাদের দ্রুত হস্তক্ষেপে বড় কোনো অঘটন ঘটার আগেই নিরাপদে ঘরে ফিরছেন এক ভারতীয় নারী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *