পচা খাবারের বিরুদ্ধে অভিযান! মাত্র ২ দিনেই নজরদারিতে ১৭৩০ জায়গা

পচা খাবারের বিরুদ্ধে অভিযান! মাত্র ২ দিনেই নজরদারিতে ১৭৩০ জায়গা

রাজ্যজুড়ে পচা ও অস্বাস্থ্যকর খাবারের কারবার রুখতে চরম কঠোর অবস্থান নিল স্বাস্থ্য ভবন। সম্প্রতি রাজ্যের বিভিন্ন রেস্তরাঁ, হোটেল ও খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে মাত্র দু’দিনের ঝটিকা অভিযানে ১৭৩০টি ফুড সেন্টার পরিদর্শনের পর ১৫২৫টি ক্ষেত্রেই বড়সড় অনিয়মের কালো সত্য সামনে এনেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বাত মুখোপাধ্যায়। সরকারি তথ্যানুযায়ী, এই অভিযানে ১১টি দোকানের বিক্রি পুরোপুরি বন্ধের নির্দেশ সহ ৫টির লাইসেন্স বাতিল এবং ১৩টি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থেকে শুরু করে কলকাতা ও আশপাশের এলাকাগুলোতে বেনিয়মের হার সবচেয়ে বেশি ধরা পড়েছে, যেখানে ল্যাব টেস্টের জন্য মোট ৯০১টি খাবারের নমুনা সংগ্রহ করেছেন আধিকারিকরা।

অভিযানের আতশকাচে উঠে এসেছে শহরের নামীদামী সব ব্র্যান্ড ও মলের জনপ্রিয় রেস্তোরাঁর ভয়াবহ চিত্র। মধ্যমগ্রামের ‘রং দে বসন্তী’ রেস্তোরাঁয় বাসি মুরগির মাংস, মাছ ও ছত্রাকপড়া লঙ্কার গুঁড়ো মেলায় তাদের লাইসেন্স স্থগিত করা হয়েছে। পাশাপাশি সল্টলেকের ‘অ্যাবসলিউট বারবিকিউ নেশন’-এর রান্নাঘরে নোংরা পরিবেশ ও পোকামাকড়ের প্রাদুর্ভাব এবং সেক্টর ফাইভের ‘কাঠি রোল’-এ পচা খাবার একসঙ্গে ফ্রিজে মজুত রাখার অপরাধে সেখানেও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। পূর্বের সতর্কবার্তা উপেক্ষা করায় মালদহের ‘জ়াইকা’ ও ‘শ্রীকৃষ্ণ সুইট শপ’-এর ব্যবসা বন্ধ করে দেওয়া সহ আরও একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে স্বাস্থ্য দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *