চা বাগানের মাটির নিচ থেকে কী ভেসে এল? রাজগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার লাখ লাখ টাকার চোলাই!

চা বাগানের মাটির নিচ থেকে কী ভেসে এল? রাজগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার লাখ লাখ টাকার চোলাই!

মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ বেআইনি মদ! বৃহস্পতিবার জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের সরস্বতীপুর চা বাগান এবং সংলগ্ন জঙ্গল এলাকায় এক অতর্কিত যৌথ অভিযান চালায় জেলা আবগারি দপ্তর, পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী (সিএপিএফ)। অভিযানের সময় মাটি খুঁড়তেই বেরিয়ে আসে লিটার লিটার চোলাই মদ এবং তা তৈরির উপকরণ। প্রশাসনের নজর এড়াতে মাটির নিচে ও ঝোপঝাড়ে লুকিয়ে রাখা এই চোখ কপালে তোলার মতো চোলাই ভাণ্ডার দেখে হতবাক হয়ে যান আধিকারিকেরা।

উদ্ধার করা সামগ্রীর মধ্যে ছিল ১৩৫ লিটার চোলাই মদ এবং ৩,৯২০ লিটার মদ তৈরির উপকরণ বা ফারমেন্টেড ওয়াশ, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লক্ষ ৫১ হাজার টাকা। বাজেয়াপ্ত করার পরপরই নিয়ম মেনে সমস্ত মদ ও উপকরণ ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়। ভক্তিনগর রেঞ্জের উপ-আবগারি কালেক্টর কে সিং বিদ্ধি জানিয়েছেন, বেআইনি মদের কারবার রুখতে এই ধরণের অভিযান জারি থাকবে। আপাতত ঘটনার পর থেকে অভিযুক্ত কারবারিরা পলাতক থাকলেও, তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও আবগারি দপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *