মহাকাশে ভারতের নতুন ইতিহাস: ২০২৬-এই ইসরোর বিগ মিশন গগনযান!

মহাকাশে ভারতের নতুন ইতিহাস: ২০২৬-এই ইসরোর বিগ মিশন গগনযান!

ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে যুক্ত হতে চলেছে এক সোনালী অধ্যায়। বহুল প্রতীক্ষিত ‘গগনযান’ মিশনের প্রথম মনুষ্যহীন সফল অভিযানের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। সম্প্রতি শ্রীহরিকোটা থেকে GSLV-F17/EOS-05-এর সফল উৎক্ষেপণের পর ইসরো প্রধান ভি নারায়ণন এই মেগা প্রজেক্টের অগ্রগতির কথা নিশ্চিত করেছেন। মানবজাতিকে মহাকাশে পাঠানোর আগে এটি হবে প্রযুক্তি ও সুরক্ষা ব্যবস্থার এক অগ্নিপরীক্ষা। এই বিশেষ অভিযানে কোনো মহাকাশচারী না থাকলেও, রকেটের দক্ষতা থেকে শুরু করে সমুদ্রে নিরাপদ অবতরণ এবং প্যারাশুট সিস্টেমের কার্যকারিতা নিখুঁতভাবে যাচাই করবেন বিজ্ঞানীরা।

মূলত প্রায় ৪০০ কিলোমিটার উচ্চতায় মহাকাশচারীদের নিরাপদে পাঠিয়ে পুনরায় ফেরত আনার জটিল প্রক্রিয়া নিশ্চিত করাই ইসরোর মূল উদ্দেশ্য। যেকোনো সম্ভাব্য ঝুঁকি এড়াতে এবং মানুষের প্রাণের সুরক্ষা দিতেই এই ‘মহড়া’ উৎক্ষেপণ। পাশাপাশি, চলতি অর্থবর্ষেই NVS-03 নেভিগেশন স্যাটেলাইটসহ আরও ছয়টি গুরুত্বপূর্ণ অভিযানের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। অন্যদিকে, সম্প্রতি উৎক্ষেপণ করা EOS-05 উপগ্রহটি নিয়ে জল্পনা উড়িয়ে দিয়ে ইসরো প্রধান জানান, এটি কোনো গুপচর স্যাটেলাইট নয়, বরং আগামী ৯ বছর ধরে পৃথিবীর বিভিন্ন তথ্য ও ছবি সংগ্রহ করবে এই আর্থ অবজারভেশন স্যাটেলাইট। ভারতের এই অভাবনীয় অগ্রগতিতে আন্তর্জাতিক মহলেও প্রশংসার ঝড় উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *