স্ত্রীকে ঘরে এনেই মর্মান্তিক পরিণতি! আউশগ্রামে স্বামী-স্ত্রীর জোড়া দেহ উদ্ধারে তোলপাড়

স্ত্রীকে ঘরে এনেই মর্মান্তিক পরিণতি! আউশগ্রামে স্বামী-স্ত্রীর জোড়া দেহ উদ্ধারে তোলপাড়

পূর্ব বর্ধমানের আউশগ্রামের শিবদা গ্রামে এক দম্পতির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিত্যদিনের পারিবারিক অশান্তির জেরে বাপের বাড়ি চলে গিয়েছিলেন সরস্বতী মাড্ডি। মাত্র দু’দিন আগে তাঁকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনেন স্বামী সুকল মাড্ডি। এরপরই বৃহস্পতিবার রাতে উদ্ধার হয় তাঁদের দেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে হত্যা করে চরম পথ বেছে নিয়েছেন স্বামী। ঘটনাটি প্রকাশ পেতেই গোটা এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া।

মৃত দম্পতির তিন নাবালক সন্তান রয়েছে। ঘটনার দিন তাদের বাইরে খেলতে পাঠিয়ে সুকল এই মর্মান্তিক ঘটনা ঘটান বলে জানা গিয়েছে। প্রতিবেশীরা ঝুলন্ত অবস্থায় সুকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে একটি অন্ধকার ঘর থেকে সরস্বতীর নিথর দেহ উদ্ধার হয়। এ ঘটনায় সরস্বতীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পারিবারিক সূত্রে খবর, বিয়ের ১১ বছর পর থেকেই মদ্যপ অবস্থায় স্ত্রীর ওপর মানসিক ও শারীরিক অত্যাচার করতেন সুকল। পুলিশ দুটি দেহই ময়নাতদন্তের জন্য বর্ধমানে পাঠিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *