বাংলা সিনেমার স্বার্থে নতুন প্রেক্ষাগৃহ ও করছাড়ের দাবি শমীক ভট্টাচার্যের

বাংলা সিনেমার স্বার্থে নতুন প্রেক্ষাগৃহ ও করছাড়ের দাবি শমীক ভট্টাচার্যের

উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে রবীন্দ্র সদনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলা চলচ্চিত্র শিল্পের সমর্থনে বড় আর্জি জানালেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের কাছে শমীক প্রকাশ্যে আবেদন জানান, রাজ্যে নতুন করে সরকারি উদ্যোগে সিনেমা হল তৈরি করা প্রয়োজন। ঐতিহ্যবাহী সিনেমা হলগুলো কার্যত হারিয়ে যাওয়ায় দর্শক টানতে এবং ইন্ডাস্ট্রির স্বার্থে বেশ কিছু বাংলা ছবিকে করমুক্ত করারও প্রস্তাব দেন তিনি।

সংস্কৃতিমনস্ক নেতা হিসেবে পরিচিত শমীক ভট্টাচার্য টলিউডের কলাকুশলীদের আশ্বস্ত করে জানান, বাংলা ছবির কাজের সুবিধার জন্য সরকারি আবাসন ও সার্কিট হাউসে কোনো রকম শুল্ক ছাড়া শুটিংয়ের ব্যবস্থা করা হবে। উত্তম কুমারকে স্মরণ করে তিনি বলেন, বদলে যাওয়া আধুনিক মলে ঘেরা আবহেও মহানায়ক আমাদের মধ্যে গভীরভাবে বেঁচে আছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *