রান্নাঘরে মরা ইঁদুর আর ফ্রিজে ছত্রাক! কাটোয়ার জনপ্রিয় রেস্তোরাঁয় হানা দিয়ে যা দেখল পৌরসভা, চক্ষু চড়কগাছ

রান্নাঘরে মরা ইঁদুর আর ফ্রিজে ছত্রাক! কাটোয়ার জনপ্রিয় রেস্তোরাঁয় হানা দিয়ে যা দেখল পৌরসভা, চক্ষু চড়কগাছ

পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের স্টেশন বাজার এলাকার একটি জনপ্রিয় দক্ষিণ ভারতীয় খাবারের রেস্তোরাঁয় আচমকা অভিযান চালিয়ে চরম অস্বাস্থ্যকর ও ভয়াবহ চিত্র দেখলেন পৌরসভার আধিকারিকরা। প্রতিদিন যেখানে ধোসা ও ইডলির মতো খাবার বিক্রি হয়, সেই রেস্তোরাঁর রান্নাঘরে ঢুকতেই দেখা মেলে একটি আস্ত মরা ইঁদুরের। শুধু তাই নয়, রান্নাঘরজুড়ে ছড়িয়ে ছিল ইঁদুরের মল, আর ঠিক তার পাশেই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছিল রান্নার বাসনপত্র। এমনকি ফ্রিজ খুলতেই চোখে পড়ে একাধিক খাদ্যসামগ্রীতে জমে থাকা ছত্রাক এবং পচা সবজি।

এই ভয়াবহ পরিস্থিতি দেখে পৌরসভার এগজিকিউটিভ অফিসার তাৎক্ষণিকভাবে সমস্ত পচা ও অস্বাস্থ্যকর খাবার ফেলে দেওয়ার নির্দেশ দেন। পৌরসভার আধিকারিক চঞ্চলকুমার মণ্ডল স্পষ্ট ভাষায় জানান, মানুষের স্বাস্থ্য নিয়ে এভাবে ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই ঘটনায় রেস্তোরাঁ কর্তৃপক্ষকে প্রথমবার কঠোর সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি নোটিশ পাঠানো হচ্ছে এবং পরবর্তীতে আবারও অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *