ভাইরাল ভিডিওতে আস্ফালনই কাল! উত্তরপ্রদেশ থেকে পুলিশি জালে ‘হিন্দু বীর’ স্বতন্ত্র

ভাইরাল ভিডিওতে আস্ফালনই কাল! উত্তরপ্রদেশ থেকে পুলিশি জালে ‘হিন্দু বীর’ স্বতন্ত্র

সোশাল মিডিয়ায় হামলার স্বীকারোক্তি ও প্রকাশ্য হুমকির জেরে শেষমেশ পুলিশের জালে ধরা পড়লেন স্বঘোষিত গো-রক্ষক ও ইনফ্লুয়েন্সার স্বতন্ত্র ভরদ্বাজ। গত জুলাইয়ে যন্তর মন্তরে নিট বিক্ষোভের সময় নিশু আজাদের বাবার ওপর হামলার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সম্প্রতি এক পডকাস্টে সেই ঘটনার কথা নিজেই স্বীকার করে বিতর্ক উসকে দেন তিনি। রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম ভাঙিয়ে নিজেকে বাঁচানোর আস্ফালন প্রকাশের পরেই সরগরম হয়ে ওঠে জাতীয় রাজনীতি। রাহুল গান্ধীসহ একাধিক সাংসদ ও রাজনৈতিক দল তাঁর দ্রুত গ্রেপ্তারির দাবিতে সরব হন। পরিস্থিতি উত্তপ্ত হতেই বাইকে চেপে দিল্লি ছেড়ে পালান অভিযুক্ত। তবে পুলিশের বেঁধে দেওয়া ৭২ ঘণ্টার আগেই উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে তাঁকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ।

ধৃত স্বতন্ত্র ভরদ্বাজের বিরুদ্ধে হত্যাচেষ্টা, পকসো এবং এসসি-এসটি ধারায় কঠোর মামলা রজু করা হয়েছে। তদন্তের আওতায় আনা হয়েছে বিতর্কিত ওই পডকাস্ট ভিডিওটিকেও। এদিকে ঘটনার জেরে তীব্র বিতর্ক তৈরি হতেই অভিযুক্তের সঙ্গে সমস্ত সম্পর্ক অস্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। তাঁর নাম অপব্যবহার করার অভিযোগে চিরাগের দলের পক্ষ থেকেও স্বতন্ত্রর বিরুদ্ধে আলাদা মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং ঘটনার বিষদ তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *