‘ভারত থেকে ধরে এনে ফাঁসি দেব!’ শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ সরকারের চরম বার্তা

‘ভারত থেকে ধরে এনে ফাঁসি দেব!’ শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ সরকারের চরম বার্তা

ভারতে অবস্থানরত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় বাংলাদেশ সরকার। সম্প্রতি ঢাকার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান এমন বিস্ফোরক দাবি করেন। তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক ও কূটনৈতিক মহলে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে।

তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিটি ভারতের ওপর রাজনৈতিক চাপ তৈরির কোনো কৌশল নয়, বরং এটি বাংলাদেশের আইনি প্রক্রিয়ারই স্বাভাবিক অংশ। দেশে হাসিনাকে ফাঁসির মুখোমুখি হতে হবে উল্লেখ করে তিনি দাবি করেন, দেশে ফিরলে মামলা পুনর্বিবেচনার (রিভিউ) সুযোগও তিনি পাবেন না।

এ ছাড়া, ভারতে অবস্থানকালে শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য ও ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। ঢাকার দাবি, এ ধরনের রাজনৈতিক তৎপরতা বন্ধে নয়াদিল্লির প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ব্যাপক রাজনৈতিক অস্থিরতার মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর পর থেকেই তাঁকে দেশে ফেরানো কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের বর্তমান কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *