কলকাতায় ফের দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, রাজ্যজুড়ে ৮ জেলায় হলুদ সতর্কতা

কলকাতায় ফের দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, রাজ্যজুড়ে ৮ জেলায় হলুদ সতর্কতা

মঙ্গলবার শহরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পর বুধবারেও আবহাওয়ার রূপ একই থাকছে। আজ রাজ্যজুড়ে মোট ৮টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের ৩টি এবং উত্তরবঙ্গের ৫টি জেলায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়া আজ সারাদিন কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বর্ষণ কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা—এই তিন জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে। জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি পুরো দক্ষিণবঙ্গ জুড়েই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর—এই ৫টি জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাসের জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *