‘এখনই ত্রাহি মধুসূদন কেন?’ বিরোধীদের জবাব দিয়ে প্রবাসীদের বাংলায় আসার আমন্ত্রণ স্পিকারের

‘এখনই ত্রাহি মধুসূদন কেন?’ বিরোধীদের জবাব দিয়ে প্রবাসীদের বাংলায় আসার আমন্ত্রণ স্পিকারের

দীর্ঘ ১৫ বছরের খরা কাটিয়ে আন্তর্জাতিক মঞ্চে আবার নিজস্ব উপস্থিতি জাহির করতে চলেছে পশ্চিমবঙ্গ। আগামী ১১ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘কমনওয়েলথ কান্ট্রিজ স্পিকার কনফারেন্স’-এ যোগ দিচ্ছেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। লোকসভার অধ্যক্ষের নেতৃত্বে গঠিত বিশেষ প্রতিনিধিদলের অন্যতম মূল মুখ তিনি।

দক্ষিণ আফ্রিকা সফর শেষে অধ্যক্ষের পরবর্তী গন্তব্য হতে চলেছে আমেরিকা ও যুক্তরাজ্য। আন্তর্জাতিক এই সফরকালকে কাজে লাগিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাঙালিদের বাংলায় বিনিয়োগের আমন্ত্রণ জানাবেন তিনি। রাজ্যবাসী হিসেবে তাঁর বার্তা—উন্নয়নের তাগিতে শুধু ভারী শিল্প বা কলকারখানা নয়, বাংলার কৃষ্টি ও সংস্কৃতিতেও প্রবাসীরা যেন খোলামনে অবদান রাখেন।

আন্তর্জাতিক মঞ্চে রাজ্যকে তুলে ধরার পাশাপাশি, সাম্প্রতিক সময়ে রাজ্যের একাধিক বিতর্কিত বিষয় নিয়েও মন্তব্য করেছেন অধ্যক্ষ। জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধরের ঘটনার কড়া নিন্দা জানান তিনি। পাশাপাশি, সরকারের সমালোচনায় সরব হওয়া বিরোধীদের নিশানা করে বলেন, “সবে পাঁচ শতাংশ সময় পার করেছে এই সরকার, ৯৫ শতাংশ সময় এখনও বাকি। এখনই ‘ত্রাহি মধুসূদন’ রব তুলে কোনও লাভ নেই।” কাজের মূল্যায়ন যে সময়ের সঙ্গেই হবে, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *