ক্ষমতায় এসেই বিজেপির মেগা রাজ্য কমিটি গঠন: শুভেন্দু-শিশিরসহ একঝাঁক হেভিওয়েট পেলেন বড় দায়িত্ব
September 9, 20268:33 pm

ক্ষমতায় আসার পরপরই দলের নতুন রাজ্য কমিটি গঠন করল বঙ্গ বিজেপি। বুধবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের স্বাক্ষরিত ২৬৩ জন নেতা-মন্ত্রীর এই মেগা তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ২০২৫ সালের জুলাই মাসে সুকান্ত মজুমদারের স্থলাভিষিক্ত হয়ে শমীক ভট্টাচার্য সভাপতির দায়িত্ব নেওয়ার প্রায় ১৪ মাস পর এই বহুল প্রতীক্ষিত কমিটি গঠিত হলো।
নতুন এই কমিটিতে জায়গা পেয়েছেন রাজ্য ও কেন্দ্রের একাধিক প্রভাবশালী মুখ। তালিকায় রয়েছেন ৭ জন রাজ্য মন্ত্রী, ২ জন কেন্দ্রীয় মন্ত্রী, ৩৩ জন বিধায়ক এবং ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)।
কমিটিতে কাকে কোন জেলার দায়িত্ব দেওয়া হলো:
- শুভেন্দু অধিকারী: তমলুক সাংগঠনিক জেলা
- শিশির অধিকারী ও অরূপ কুমার দাস: কাঁথি সাংগঠনিক জেলা
- সুকান্ত মজুমদার (কেন্দ্রীয় মন্ত্রী): দক্ষিণ দিনাজপুর
- শান্তনু ঠাকুর (কেন্দ্রীয় মন্ত্রী): বনগাঁ
- তাপস রায় (রাজ্য মন্ত্রী) ও মীনাদেবী পুরোহিত: উত্তর কলকাতা
- রাজকমল পাঠক: দক্ষিণ কলকাতা
- জগন্নাথ চ্যাটার্জি (রাজ্য মন্ত্রী): বীরভূম
- নিশীথ প্রামাণিক (রাজ্য মন্ত্রী): কোচবিহার
- অগ্নিমিত্রা পাল (রাজ্য মন্ত্রী): আসানসোল
- দীপক বর্মন (রাজ্য মন্ত্রী): আলিপুরদুয়ার
- শঙ্কর ঘোষ (রাজ্য মন্ত্রী): শিলিগুড়ি
- সুরেন্দ্র সিং আহলুওয়ালিয়া: বর্ধমান
- রুদ্রনীল ঘোষ: হাওড়া শহর
- অভিজিৎ দাস (ববি): ডায়মন্ড হারবার