মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ভেঙে গোপনে নাবালিকার বিয়ের তোড়জোড়, শেষ মুহূর্তে পুলিশের ধামাকা এন্ট্রি!

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ভেঙে গোপনে নাবালিকার বিয়ের তোড়জোড়, শেষ মুহূর্তে পুলিশের ধামাকা এন্ট্রি!

মুর্শিদাবাদ: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশ ও সতর্কবার্তার পরেও গোপনে ১৬ বছরের এক নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন করার অভিযোগ উঠল মুর্শিদাবাদে। তবে শেষ রক্ষা হয়নি। ছাঁদনাতলায় বিয়ে সম্পন্ন হওয়ার আগেই পুলিশি তৎপরতায় ভন্ডুল হয়ে যায় পুরো আয়োজন। ঘটনাটি ঘটে বুধবার রাতে, মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাজিনগর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারের সদস্যরা সম্পূর্ণ গোপনে ওই ১৬ বছর বয়সি কিশোরীর বিয়ের সমস্ত প্রস্তুতি নিচ্ছিলেন। তবে গোপন সূত্রে এই খবর পৌঁছে যায় প্রশাসনের কাছে। খবর পাওয়া মাত্রই জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশ এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা যৌথভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ বিয়ের সমস্ত আয়োজন সাথে সাথে বন্ধ করে দেয়। এরপর নাবালিকা ও তার মাকে আটক করে সামসেরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। প্রশাসনের আধিকারিকরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ১৮ বছরের আগে বিয়ে দেওয়ার আইনি পরিণতি ও শাস্তি সম্পর্কে বিস্তারিত বোঝান।

প্রশাসন সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, বাল্যবিয়ে একটি গুরুতর আইনত অপরাধ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই ধরণের ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই বিয়ের পেছনে পরিবারের আর কার কার হাত ছিল এবং বাইরের কোনো মধ্যস্থতাকারী জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *