উপনির্বাচনের জেরে উচ্চ মাধ্যমিক সেমিস্টারের রুটিনে বড় পরিবর্তন, প্রকাশ পেল নতুন সময়সূচি

উপনির্বাচনের জেরে উচ্চ মাধ্যমিক সেমিস্টারের রুটিনে বড় পরিবর্তন, প্রকাশ পেল নতুন সময়সূচি

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা উপনির্বাচনের কারণে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার (Semester-III) পরীক্ষার সময়সূচিতে বড় ধরনের রুটিন বদল করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। আগামী ৬ অক্টোবর রাজ্যের নন্দীগ্রাম এবং রেজিনগর—এই দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং পরীক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করতেই সংসদের এই পদক্ষেপ।

বৃহস্পতিবার সংসদের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের তৃতীয় সেমিস্টারের যেসব পরীক্ষার দিন পিছিয়েছে, সেগুলি হলো:

  • ৫ অক্টোবরের পরীক্ষা (নতুন তারিখ: ১২ অক্টোবর): অঙ্ক (Mathematics), বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড বিজনেস স্ট্যাটিসটিক্স, বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্স, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান ও আরবি।
  • ৬ অক্টোবরের পরীক্ষা (নতুন তারিখ: ১৩ অক্টোবর): সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (AI), ডেটা সায়েন্স, সোশিওলজি, ফিসারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার।
  • ৭ অক্টোবরের পরীক্ষা (নতুন তারিখ: ১৪ অক্টোবর): বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিকাল সায়েন্স এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন।

সময়সূচি ও অন্যান্য নিয়ম অপরিবর্তিত: শিক্ষা সংসদ স্পষ্ট জানিয়েছে, কেবল পরীক্ষার তারিখ বদলানো হয়েছে। পরীক্ষার সময়সীমা (সকাল ১১টা থেকে দুপুর ১২টা) এবং বাকি বিষয়ের পরীক্ষার রুটিন সম্পূর্ণ একই থাকছে। অন্যান্য যাবতীয় নিয়মাবলীও আগের মতোই কার্যকর থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *