দিনে ২ কোয়া রসুন কাটবে হার্ট অ্যাটাকের ঝুঁকি! জানুন আসল সত্যি

রান্নাঘরের চেনা উপাদান রসুন কেবল খাবারের স্বাদ বাড়ায় না, এটি স্বাস্থ্যের জন্য এক অনন্য মহৌষধ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সকালে খালি পেটে মাত্র দু’কোয়া কাঁচা রসুন খাওয়ার অভ্যাস শরীরকে বহু মারাত্মক রোগের হাত থেকে সুরক্ষিত রাখতে পারে। রসুনে থাকা শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেওয়ার পাশাপাশি মরশুমি সংক্রমণের বিরুদ্ধে শরীরে শক্তিশালী সুরক্ষা কবচ গড়ে তোলে।
কোলেস্টেরল দূর করে হার্ট রাখে সুরক্ষিত
রসুনে থাকা ‘অ্যালিসিন’ নামক বিশেষ যৌগ রক্তচাপ ও রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে অত্যন্ত কার্যকরী। নিয়মিত পরিমিত মাত্রায় কাঁচা রসুন খেলে রক্তে ক্ষতিকর খারাপ কোলেস্টেরলের (LDL) মাত্রা দ্রুত কমে এবং ভালো কোলেস্টেরল (HDL) বৃদ্ধি পায়। এছাড়া এটি ধমনীতে ক্ষতিকর চর্বি বা ‘প্ল্যাক’ জমতে বাধা দেয়, যার ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বহুলাংশে কমে যায়।
শরীরের জটিল সমস্যা দূরীকরণে রসুনের ভূমিকা:
- লিভারের সুরক্ষা: খালি পেটে কাঁচা রসুন খেলে শরীর থেকে ক্ষতিকর টক্সিন সহজেই দূর হয়, যা লিভারের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।
- রক্তচাপ নিয়ন্ত্রণ: এটি রক্তনালীকে শিথিল করে রক্তপ্রবাহ স্বাভাবিক রাখে, ফলে দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে থাকে।
- ডায়াবেটিস প্রতিরোধ: কাঁচা রসুন ইনসুলিন সেনসিটিভিটি উন্নত করে এবং গ্লুকোজ মেটাবলিজম নিয়ন্ত্রণ করে। ফলে ফাস্টিং ব্লাড সুগারের মাত্রা কমে এবং প্রি-ডায়াবেটিসের ঝুঁকি এড়ানো সম্ভব হয়।
- হজম ও অন্ত্রের স্বাস্থ্য: পেটের গোলমাল দূর করতে এবং অন্ত্রের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে কাঁচা রসুন অত্যন্ত উপকারী।
সুস্থ ও দীর্ঘ জীবন পেতে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও পুষ্টিবিদরা প্রতিদিনের ডায়েটে পরিমিত কাঁচা রসুন রাখার পরামর্শ দিচ্ছেন।