ক্যাশ অন ডেলিভারিতেও কোপ! জোমাটোয় খাবার অর্ডারে নতুন বাড়তি চার্জ

ক্যাশ অন ডেলিভারিতেও কোপ! জোমাটোয় খাবার অর্ডারে নতুন বাড়তি চার্জ

অনলাইনে পছন্দের খাবার অর্ডার করার অভ্যাস থাকলে এবার পকেট নিয়ে আরও সতর্ক হওয়ার সময় এসেছে। জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ জোমাটো (Zomato) গ্রাহকদের জন্য নিয়ে এলো নতুন এক ধাক্কা। এখন থেকে শুধু প্ল্যাটফর্ম ফি-ই নয়, ক্যাশ অন ডেলিভারি (Cash on Delivery) বা পে-অন-ডেলিভারি অপশন বেছে নিলেও গুণতে হবে অতিরিক্ত চার্জ।

সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ক্যাশ অন ডেলিভারিতে খাবার অর্ডার করলে প্রতি অর্ডারে অতিরিক্ত ২১ টাকা থেকে শুরু করে ক্ষেত্রবিশেষে ৩০ বা ৪০ টাকা পর্যন্ত বাড়তি টাকা কেটে নেওয়া হচ্ছে। উৎসবের মরসুম শুরু হওয়ার ঠিক আগেই সংস্থার এই আকস্মিক সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই চরম ক্ষুব্ধ মধ্যবিত্ত গ্রাহকরা।

বাজার বিশেষজ্ঞদের মতে, জোমাটোর এই পদক্ষেপের পেছনে মূলত দুটি কারণ রয়েছে:

  • মুনাফা বৃদ্ধি: ব্যবসার আয় বাড়াতে প্রতিনিয়ত নতুন নতুন চার্জ যুক্ত করছে সংস্থাটি। এই নতুন হ্যান্ডলিং ফি কো ম্পা নির রেভিনিউ আরও বাড়াবে।
  • ঝামেলা ও অর্ডার বাতিল কমানো: ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে প্রায়ই ডেলিভারি পার্টনারদের নগদ টাকা সংগ্রহ নিয়ে নানা সমস্যায় পড়তে হয়। আবার অনেক সময় অর্ডারের মাঝপথে তা বাতিলও করে দেন গ্রাহকরা। বাড়তি চার্জ বসানোর ফলে মানুষ নগদ টাকার বদলে ইউপিআই বা ডিজিটাল পেমেন্টের দিকে বেশি ঝুঁকবেন।

পকেট বাঁচাতে এখন ক্যাশের মায়া ত্যাগ করে অনলাইন পেমেন্ট বেছে নেওয়া ছাড়া গ্রাহকদের সামনে আর বিশেষ কোনো পথ খোলা রইল না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *