পুজোয় ভেজাল খাবার দিলেই কড়া ব্যবস্থা! হুগলিতে চালু বিশেষ হেল্পলাইন

পুজোয় ভেজাল খাবার দিলেই কড়া ব্যবস্থা! হুগলিতে চালু বিশেষ হেল্পলাইন

আসন্ন দুর্গাপুজোর আনন্দ যাতে ভেজাল বা নিম্নমানের খাবারের কারণে মাটি না হয়, তার জন্য কঠোর পদক্ষেপ নিল হুগলি জেলা প্রশাসন। পুজোয় রেস্তরাঁ, হোটেল কিংবা রাস্তার মোড়ের স্টলগুলিতে স্বাস্থ্যবিধি না মেনে খারাপ খাবার বিক্রি করলেই এবার সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে জেলাজুড়ে বড় সড় অনিয়মের চিত্র সামনে এসেছে। হুগলির জেলাশাসক খুরশিদ আলি কাদরি জানান, জেলার ২৭০টি স্থানে খাদ্য সুরক্ষা অভিযান চালানো হয়েছে। এর মধ্যে ২৫১টি জায়গাতেই (৯২.৯৬ শতাংশ) নিয়ম না মানার অভিযোগ প্রমাণিত হয়েছে।

প্রশাসনের অভিযানের সচিত্র তথ্য:

  • ১৯টি ব্যবসা কেন্দ্র পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে।
  • ২৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
  • ৩ জনের লাইসেন্স বাতিল/সাসপেন্ড করা হয়েছে।
  • ১৩ লক্ষ ৮২ হাজার টাকার খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।
  • ১ লক্ষ ১৩ হাজার ৪৩৮ টাকার পচা ও নিম্নমানের খাবার ধ্বংস করা হয়েছে।

উৎসবের দিনগুলিতে এই ধরনের ভেজাল খাবার বিক্রি ঠেকাতে সাধারণ মানুষকেও নজরদারিতে সামিল করছে প্রশাসন। পুজোয় কোথাও খারাপ বা বাসি খাবার বিক্রি হতে দেখলে নাগরিকরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন।

  • হেল্পলাইন নম্বর: ১৮০০-১১২-১০০ (1800 11 2100)
  • ই-মেল আইডি: foodsafetywb@gmail.com

জেলা প্রশাসনের স্পষ্ট বার্তা, পুজো চলাকালীন এই অভিযান আরও জোরদার করা হবে এবং মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেললে কোনো ছাড় দেওয়া হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *