নিট পরীক্ষায় জালিয়াতি রুখতে বড় বদল! অনলাইনে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা NTA-র
September 14, 20261:33 pm

প্রশ্নফাঁস ও জালিয়াতি রুখতে বড় পদক্ষেপের পথে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। খুব শীঘ্রই পেন-পেপার মোড বাদ দিয়ে পুরোটাই অনলাইন বা কম্পিউটার বেসড টেস্ট (CBT) পদ্ধতিতে নেওয়া হতে পারে দেশের সবচেয়ে বড় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা—নিট-ইউজি (NEET UG)।
ANI-কে দেওয়া সাক্ষাৎকারে NTA-র ডিরেক্টর জেনারেল অভিষেক সিং স্পষ্ট জানিয়েছেন, “সিবিটিই ভবিষ্যৎ। আগামিদিনে আমাদের সমস্ত পরীক্ষাই সিবিটি পদ্ধতিতে হবে।” তবে কয়েক লক্ষ পরীক্ষার্থীর এই মেগা পরীক্ষা অনলাইনে সম্পন্ন করতে দেশজুড়ে শক্তিশালী পরিকাঠামো এবং প্রযুক্তিগত সুরক্ষার ওপর জোর দিচ্ছে কেন্দ্র। এই পুরো রূপান্তরের রূপরেখা তৈরিতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায় প্যানেল ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে।
এই পরিবর্তনের মূল দিকগুলি:
- প্রশ্নফাঁস রোধ: পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবং অনিয়ম রুখতে এই উদ্যোগ।
- এআই-এর ব্যবহার: জালিয়াতি ও সিস্টেমের ত্রুটি ধরতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হবে।
- পরিকাঠামোগত চ্যালেঞ্জ: বিপুল পরীক্ষার্থীর কথা মাথায় রেখে দেশজুড়ে সেন্টার ও প্রযুক্তিগত নিরাপত্তা বাড়ানোই এখন প্রধান লক্ষ্য।