দেশের প্রথম বুলেট ট্রেনের চালক হওয়ার সুযোগ! কীভাবে হবে নিয়োগ, কী যোগ্যতা লাগবে? রইল সম্পূর্ণ তথ্য
September 14, 20263:33 pm

দেশে দ্রুত গতিতে এগিয়ে চলেছে মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের কাজ। ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (NHSRCL) এই হাই-স্পিড ট্রেন পরিচালনা করবে। সাধারণ ট্রেনের তুলনায় এই বুলেট ট্রেনের গতি হবে ঘণ্টায় ৩০০ কিলোমিটারের বেশি, যা পরিচালনার জন্য প্রয়োজন বিশেষ দক্ষতা ও কঠোর প্রশিক্ষণ।
বাছাই প্রক্রিয়া ও যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীর নির্দিষ্ট কিছু মানদণ্ড পূরণ করতে হবে:
- শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা পাস হতে হবে।
- অভিজ্ঞতা: ভারতীয় রেল বা মেট্রো ট্রেন চালানোর অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সরাসরি কোনো অনভিজ্ঞ ব্যক্তি এই ট্রেন চালানোর সুযোগ পাবেন না।
- অন্যান্য মানদণ্ড: কঠোর মেডিক্যাল ফিটনেস, নিখুঁত দৃষ্টিশক্তি, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সাইকোমেট্রি টেস্টে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
বেতন কত হতে পারে? বুলেট ট্রেনের চালকদের বেতন সাধারণ লোকো পাইলটদের তুলনায় অনেকটাই বেশি হতে পারে। বর্তমানে সাধারণ লোকো পাইলটরা প্রায় ৬০ হাজার থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন। তবে বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বুলেট ট্রেনের চালকদের মাসিক বেতন ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে।