‘রাতের মধ্যে সাফ না হলে বিল্ডিং সিল!’ সল্টলেকে ফুটপাথ দখলে কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

‘রাতের মধ্যে সাফ না হলে বিল্ডিং সিল!’ সল্টলেকে ফুটপাথ দখলে কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

সল্টলেকের ফুটপাথ জুড়ে বেআইনি পার্কিং ও নির্মাণসামগ্রীর দাপট দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার বিধাননগর পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডে পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের পথচলার অধিকার সুনিশ্চিত করতে অত্যন্ত কঠোর অবস্থান নেন তিনি।

পরিদর্শনের সময় মন্ত্রী দেখেন, একাধিক স্থানে পথচারীদের হাঁটার পথ আটকে রাখা হয়েছে ইট-বালি ও গাড়ি। একটি নির্মীয়মাণ বহুতলের সামনে ফুটপাথ জুড়ে নির্মাণসামগ্রী পড়ে থাকতে দেখে মন্ত্রী সরাসরি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজ রাতের মধ্যে জায়গা পরিষ্কার না হলে বিল্ডিং সিল করে দেওয়া হবে।” রাতে ফুটপাথ সাফ করা হলো কি না, তার আপডেটও সরাসরি তাঁকে পাঠানোর নির্দেশ দেন। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়ে জানান, দীর্ঘদিন ধরে বলেও কোনো সমাধান হয়নি।

ফুটপাথ আটকে গাড়ি পার্কিং করার সংস্কৃতি নিয়েও সোচ্চার হন মন্ত্রী। পথচারী ও শিশুদের নিরাপত্তার বিষয় তুলে ধরে তিনি স্পষ্ট জানান, “ফুটপাথ আটকে রাখায় বাধ্য হয়ে শিশুদের মূল রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে। এতে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? একাধিক গাড়ি কিনে রাস্তায় ফেলে রাখা চলবে না।” মন্ত্রীর এই চরম বার্তা ও কড়া অবস্থানের পরপরই এলাকা থেকে জবরদখল ও বেআইনি পার্কিং সরানোর তৎপরতা শুরু হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *