“তুই তো শুভেন্দুর বন্ধু!” মমতার পুরানো মন্তব্য ফাঁস করে তোপ নন্দীগ্রামের তৃণমূল নেতার

“তুই তো শুভেন্দুর বন্ধু!” মমতার পুরানো মন্তব্য ফাঁস করে তোপ নন্দীগ্রামের তৃণমূল নেতার

উপনির্বাচনের বাদ্যি বাজতেই শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্দরে বিদ্রোহের সুর আরও চড়া হলো। আইনি জটিলতা এবং প্রতীক হাতছাড়ার টানাপোড়েনের মাঝেই এবার প্রকাশ্যে দলীয় শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন নন্দীগ্রামের একসময়ের দাপুটে তৃণমূল নেতা আবু তাহের। হলদিয়া মহকুমা আদালত চত্বরে এক গাছতলায় বসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য রাজনীতির সমীকরণ কার্যত নাড়িয়ে দিলেন এই প্রবীণ নেতা।

‘তুই তো শুভেন্দুর বন্ধু!’ মমতার পুরানো কথা ফাঁস

সংবাদমাধ্যমকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অতীতের স্মৃতিচারণ করেন আবু তাহের। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনের শীর্ষাসনে থাকাকালীন তাঁকেই সরাসরি বলেছিলেন, “তুই তো শুভেন্দুর বন্ধু!” কেবল স্মৃতিচারণেই থেমে থাকেননি তাহের, একই সাথে বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাজেরও খোলাখুলি প্রশংসা করেন তিনি।

শুভেন্দুর মার্কশিট: ১০০-য় ৯৯!

শুভেন্দু অধিকারীর প্রশাসনিক পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে সবাইকে চমকে দেন আবু তাহের। তিনি স্পষ্ট জানান, “প্রশাসক বা মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে আমি ১০০-র মধ্যে ৯৯ দেব।” কিন্তু ১০০-য় ১০০ না দিয়ে ১ নম্বর কেন কাটলেন? মুচকি হেসে নন্দীগ্রামের এই তৃণমূল নেতার ‘মিষ্টি’ যুক্তি— “আমাদের একা ফেলে উনি অন্য দলে চলে গিয়েছিলেন, সেই দুঃখেই কেবল ১ নম্বর কেটে রেখেছি!”

অভিষেক ও আই-প্যাককে তোপ: ‘তৃণমূল আজ দিশাহীন’

তৃণমূলের বর্তমান অবস্থার জন্য দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোটকুশলী সংস্থা আই-প্যাকের নীতিকেই সরাসরি দায়ী করেছেন আবু তাহের। তাঁর সোজা বক্তব্য, ভুল রাজনীতির খেসারত দিতে গিয়ে দল আজ সম্পূর্ণ ছন্নছাড়া ও পথভ্রষ্ট।

উপনির্বাচন নিয়ে চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

আসন্ন উপনির্বাচন নিয়ে এক বিস্ফোরক ভবিষ্যদ্বাণী করেছেন এই বর্ষীয়ান নেতা। তাহেরের মতে, নন্দীগ্রামের মাটিতে তৃণমূলের অবস্থা এতটাই শোচনীয় যে ভোটে তারা দ্বিতীয় স্থানেও থাকতে পারবে না। নির্বাচনে প্রথম হওয়ার দৌড় তো দূর অস্ত, তৃণমূলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবে বামপন্থীরা।

উপনির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে প্রবীণ তৃণমূল নেতার এই মন্তব্য যে ঘাসফুল শিবিরের অভ্যন্তরীণ অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দিল, তা নিয়ে রাজনৈতিক মহলে কোনো সন্দেহ নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *