চিপ বিপ্লবে ভারতের নতুন ধামাকা: যশোভূমিতে ‘সেমিকন ইন্ডিয়া ২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

চিপ বিপ্লবে ভারতের নতুন ধামাকা: যশোভূমিতে ‘সেমিকন ইন্ডিয়া ২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

আগামী ১৭ই সেপ্টেম্বর দিল্লির দ্বারকার যশোভূমিতে শুরু হতে চলেছে আন্তর্জাতিক মেগা টেক সম্মেলন ‘সেমিকন ইন্ডিয়া ২০২৬’। তিন দিনব্যাপী এই মেগা ইভেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টরের ঘাটতি ও সাপ্লাই চেইনের পুনর্গঠনের মাঝে ভারতের এই দ্রুত উত্থান এখন আন্তর্জাতিক প্রযুক্তি মহলের অন্যতম মূল আকর্ষণ।

‘সিলিকন থেকে সিস্টেম’: মূল ভাবনা ও বৈশ্বিক অংশগ্রহণ এবারের সম্মেলনের মূল থিম নির্ধারিত হয়েছে—“সিলিকন থেকে সিস্টেম: সম্পূর্ণ ইকোসিস্টেম নির্মাণ”। লক্ষ্য কেবল চিপ তৈরি নয়, বরং চিপ ডিজাইন, ম্যানুফ্যাকচারিং, প্যাকেজিং, টেস্টিং থেকে শুরু করে সম্পূর্ণ সাপ্লাই চেইন ভারতের মাটিতেই গড়ে তোলা।

১৫,০০০ বর্গমিটার বিস্তৃত এই মেগা প্রদর্শনীতে থাকছে:

  • ব্যাপক অংশগ্রহণ: ৩০০টি বিদেশি সংস্থাসহ ৬০০টিরও বেশি বৈশ্বিক কো ম্পা নি।
  • আন্তর্জাতিক রূপরেখা: ৬টি দেশ, ১২টি ভারতীয় রাজ্য এবং ৪০টিরও বেশি উদীয়মান স্টার্টআপের বিশেষ প্যাভিলিয়ন।
  • তরুণ ও নারী শক্তি: নতুন প্রজন্মকে উৎসাহিত করতে স্টুডেন্ট হ্যাকাথন, স্কিল ডেভেলপমেন্ট প্যাভিলিয়ন এবং বিশেষ উইমেন ফোরাম।

বিনিয়োগ ও উৎপাদনের নতুন রেকর্ড বিগত এক দশকে দেশের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স খাতে যে পরিবর্তন এসেছে, তার একটি সংক্ষিপ্ত চিত্র:

  • উৎপাদনে বিশাল সাফল্য: ২০১৪-১৫ অর্থবছরে দেশের ইলেকট্রনিক্স উৎপাদন যেখানে ছিল মাত্র ১.৯ লক্ষ কোটি টাকা, ২০২৫-২৬ সালে তা রেকর্ড ছুঁয়ে পৌঁছেছে ১৩.১১ লক্ষ কোটি টাকায়।
  • অনুমোদিত প্রকল্প: ১.৬৪ লক্ষ কোটি টাকা ব্যয়ে দেশের বিভিন্ন প্রান্তে ১২টি সেমিকন্ডাক্টর প্রকল্প মঞ্জুর করা হয়েছে, যার মধ্যে ৩টি প্ল্যান্টে ইতিমধ্যেই বাণিজ্যিক উৎপাদন শুরু হয়ে গেছে।
  • দক্ষ মানবসম্পদ গঠন: ‘চিপস টু স্টার্টআপ’ কর্মসূচির আওতায় ইতিমধ্যেই ৬৮,০০০-এরও বেশি শিক্ষার্থীকে বিশেষ প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এক দশক আগেও যেখানে ভারতে চিপ উৎপাদনের ভিত্তি ছিল নগন্য, সেখানে সেমিকন ইন্ডিয়া ২০২৬-এর মাধ্যমে ভারত নিজেকে বিশ্ব চিপ ম্যানুফ্যাকচারিংয়ের অন্যতম মূল কেন্দ্র হিসেবে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *