বিজেপি বিধায়কের দখল থেকে জমি উদ্ধার, সহপাঠীর এক চিঠিতেই অ্যাকশন মোদীর

বিজেপি বিধায়কের দখল থেকে জমি উদ্ধার, সহপাঠীর এক চিঠিতেই অ্যাকশন মোদীর

১৬ দীর্ঘ বছর ধরে প্রশাসনের দরজায় কড়া নেড়েও যে সমস্যার সমাধান হয়নি, নরেন্দ্র মোদীর হস্তক্ষেপে তা মিটে গেল মাত্র এক প্রশাসনিক বৈঠকেই। গুজরাতের বিজেপি বিধায়কের সংস্থার দখলে থাকা নিজের ২,৮০০ বর্গমিটার জমি অবশেষে ফেরত পেলেন অশীতিপর আজগর আলি ভোরা। আর এই আসাম্ভব সম্ভব হয়েছে শৈশবের এক বন্ধুত্বের জোরে—কারণ আজগর আলির স্কুলের সহপাঠী আর কেউ নন, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ঘটনা গুজরাতের ভাদনগরের। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, স্থানীয় বিজেপি বিধায়ক নরেন্দ্র মেহতার একটি কনস্ট্রাকশন কো ম্পা নি বেআইনিভাবে আজগর আলির জমি দখল করে রেখেছিল। সব দরজায় ঘুরে ব্যর্থ হয়ে শেষমেশ ভাদনগরের বি এন স্কুলের সহপাঠী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে পুরো বিষয়টি জানান আজগর। গত ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তাঁকে সময় দেন এবং পুরো ঘটনা শোনার পর গুজরাত সরকারকে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় পিএমও (PMO)।

পিএমও-র নির্দেশের পরই নড়েচড়ে বসে গুজরাত প্রশাসন। মঙ্গলবার গান্ধীনগরে মুখ্যমন্ত্রী দপ্তরে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়। মুখ্যমন্ত্রীর প্রধান সচিব শ্রীকর পারদেশি ও প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে বিধায়ক নরেন্দ্র মেহতা ও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার শীর্ষ কর্তারা লিখিত হলফনামা দিয়ে স্বীকার করে নেন যে, ওই জমির প্রকৃত মালিক আজগর আলিই। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে জমিটি ফিরিয়ে দেওয়া হয় তাঁকে।

ষোল বছরের লড়াইয়ের পর নিজের জমি ফেরত পেয়ে আনন্দে আপ্লুত আজগর আলি। বন্ধু নরেন্দ্র মোদীর প্রতি বারে বারে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, শৈশবের সেই বন্ধুই আজ তাঁর জীবনের সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়াল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *