‘শুভেন্দুর পরিচালনায় নতুন দিগন্তে বাংলা’, প্রশংসায় পঞ্চমুখ রাজনাথ

‘শুভেন্দুর পরিচালনায় নতুন দিগন্তে বাংলা’, প্রশংসায় পঞ্চমুখ রাজনাথ

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর কণ্ঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের ভূয়সী প্রশংসা। মাত্র চার মাসের রাজ্য সরকারের প্রশাসনিক সাফল্য আজ দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বলে দাবি করলেন তিনি।

কলকাতায় আয়োজিত ‘সেবা সংকল্প অভিযান’-এর বিশেষ বৈঠক থেকে প্রতিরক্ষামন্ত্রী জানান, শুভেন্দু অধিকারীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলা আজ নতুন উদ্যমে এগোচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত’ গড়ার দূরদর্শী স্বপ্নে পশ্চিমবঙ্গ অন্যতম প্রধান রূপকার হয়ে উঠবে বলে তিনি আশাবাদী। বিশেষ করে, ভৱিষ্যতে রাজ্যকে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ‘শিপ বিল্ডিং হাব’ (জাহাজ নির্মাণ কেন্দ্র) হিসেবে গড়ে তোলার বিরাট সম্ভাবনার কথা তুলে ধরেন রাজনাথ।

প্রধানমন্ত্রীর ২৫ বছরের দীর্ঘ প্রশাসনিক সফরকে এক শব্দে ‘সেবা’ বলে ব্যাখ্যা করেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি জানান, সেই জনসেবার আদর্শকে পাথেয় করেই রাজ্য সরকার সমস্ত প্রতিকূলতা পেরিয়ে সার্বিক উন্নয়নের পথে হাঁটবে। আলোচনার পাশাপাশি লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রথমবার ‘বন্দে মাতরম’-এর পূর্ণাঙ্গ ছয়টি স্তবক পরিবেশনের ঐতিহাসিক মুহূর্তটির কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ প্রশাসনিক জীবনের সাফল্যকে উদযাপন করতে রাজ্যে ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত পথচলবে এই ‘সেবা সংকল্প অভিযান’। রাজ্য সরকার ঘোষিত এই নির্ধারিত সময়সীমায় একাধিক জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে অভিযানটি পরিচালিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *