“যা হবার হবে, প্রচার করব না!” ব্লক সভাপতি গ্রেফতার হতেই রেজিনগরে বিস্ফোরক হুমায়ুন কবীর

“যা হবার হবে, প্রচার করব না!” ব্লক সভাপতি গ্রেফতার হতেই রেজিনগরে বিস্ফোরক হুমায়ুন কবীর

আগামী ৬ অক্টোবর রেজিনগর উপনির্বাচন। তবে ভোটের মুখে আচমকাই চরম নাটকীয় মোড় রেজিনগরের রাজনীতিতে। নির্বাচনী প্রচার পুরোপুরি বন্ধ করার ঘোষণা করলেন আম জনতা উন্নয়ন পার্টি (AJUP)-র প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। এই কেন্দ্রে তাঁর ছেলে গোলাম নবি আজাদকে প্রার্থী করেছিল AJUP। কিন্তু ভোটের আগেই সমস্ত প্রচার থেকে সরে দাঁড়াল দল।

কেন এই আকস্মিক সিদ্ধান্ত? জানা গিয়েছে, রেজিনগরে AJUP-র ব্লক সভাপতি সইফুল ইসলাম (যিনি নির্দল হিসেবেও নাম নথিভুক্ত করেছিলেন) তাকে একটি পুরনো মামলায় গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ। এই গ্রেফতারির পরপরই মারাত্মক ক্ষুব্ধ হন হুমায়ুন কবীর। তাঁর সাফ অভিযোগ, উপনির্বাচনের আগে নিরপেক্ষ ভূমিকা পালন না করে পুলিশকে দিয়ে তাঁর দলের নেতা-কর্মীদের ওপর ‘অত্যাচার’ চালানো হচ্ছে।

বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবীরের পুলিশ ও শাসকদলের ভূমিকা নিয়ে তোপ দেগে হুমায়ুন বলেন, “আমরা আর কোনো প্রচার করব না। ভোটে যা হবার হবে। পুলিশ লুঠ করার চেষ্টা করবে, আর আমরা ভোটের দিনই সরাসরি তার মোকাবিলা করব। তাতে যা হওয়ার হবে।” একই সঙ্গে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ও পুলিশের যৌথ চক্রান্তের অভিযোগ তুলে সরব হন তিনি।

জটিল হচ্ছে রেজিনগরের সমীকরণ উল্লেখ্য, রেজিনগর উপনির্বাচনকে ঘিরে পরিস্থিতি এমনিতেই বেশ জটিল। ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে শাসকদলের প্রার্থী রবিউল আলম চৌধুরীকে ঘিরে নানা নাটকীয়তা তৈরি হয়েছিল। অন্যদিকে নন্দীগ্রামেও অন্য প্রার্থীর গ্রেফতারি ও প্রার্থীপদ প্রত্যাহার নিয়ে জলঘোলা চলছে। তার মাঝেই রেজিনগরে হুমায়ুন কবীরের এই প্রচার বন্ধের ঘোষণা উপনির্বাচনের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *