অরেঞ্জ লাইনে বিরাট সুখবর! কবি সুভাষ-জয় হিন্দ রুটে তৃতীয় ধাপের কাজে তুঙ্গে গতি

অরেঞ্জ লাইনে বিরাট সুখবর! কবি সুভাষ-জয় হিন্দ রুটে তৃতীয় ধাপের কাজে তুঙ্গে গতি

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে ফের বিরাট আপডেট! দীর্ঘদিন ধরে বিভিন্ন অনুমতি জটে আটকে থাকা কবি সুভাষ-জয় হিন্দ (বিমানবন্দর) মেট্রো প্রকল্পের কাজ এবার জোরকদমে এগিয়ে চলেছে। প্রশাসনিক সবুজ সংকেত মেলার পর অরেঞ্জ লাইনের তৃতীয় পর্যায়ের কাজে মিলল বড় সাফল্য।

বেলেঘাটা থেকে আইটি সেন্টার অংশে কাজ শেষ পর্যায়ে মেট্রো সূত্রে খবর, বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশে সম্প্রতি সফলভাবে প্রথম পুশ ট্রলি পরিদর্শন সম্পন্ন হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর এই পরিদর্শনের কাজ শেষ করা হয়। এই রুটে ভায়াডাক্ট এবং ব্যালাস্টলেস ট্র্যাকিংয়ের (Ballastless Track) কাজ ইতিমধ্যেই পুরোপুরি সমাপ্ত। এবার মূল লাইনে বৈদ্যুতিক পরিকাঠামো বসানোর প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে।

পাঁচটি ধাপে বিভক্ত প্রকল্প উল্লেখ্য, ২০১০ সালে অনুমোদিত এই দীর্ঘ মেট্রো রুটটি মোট ৫টি ধাপে তৈরি করা হচ্ছে। এর মধ্যে প্রথম দুটি পর্যায়—কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা অংশে মেট্রো পরিষেবা আগেই শুরু হয়ে গিয়েছে।

কবে নাগাদ মিলবে পরিষেবা? তৃতীয় পর্যায়ে বেলেঘাটা থেকে আইটি সেন্টার অংশ যুক্ত হলে সল্টলেক আইটি হাবের সঙ্গে দক্ষিণ কলকাতার সরাসরি যোগাযোগে বড় পরিবর্তন আসবে। বৈদ্যুতিক কাজ শেষ হলেই কমিশন অব রেলওয়ে সেফটি (CRS) পরিদর্শনের পথ পরিষ্কার হবে। সব ঠিক থাকলে বহু প্রতীক্ষিত এই রুটে দ্রুত মেট্রো দৌড়াবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *