এশিয়াডে ভারতীয় শুটারদের দাপট! ১০ মিটার এয়ার রাইফেলে রুপো জিতল ভারতের পুরুষ দল

এশিয়াডে ভারতীয় শুটারদের দাপট! ১০ মিটার এয়ার রাইফেলে রুপো জিতল ভারতের পুরুষ দল

আইচি-নাগোয়া: এশিয়ান গেমসে ভারতের শুটিং ব্রিগেডের দুর্দান্ত পারফর্ম্যান্স অব্যাহত। রবিবার মেয়েদের দলগত ও ব্যক্তিগত বিভাগে জোড়া রুপো জয়ের পর, সোমবার সকালেও শুটিং রেঞ্জ থেকে এলো দারুণ খবর। ১০ মিটার এয়ার রাইফেল পুরুষদের দলগত বিভাগে দেশকে আরও একটি রুপোর পদক এনে দিলেন রুদ্রাঙ্ক পাতিল, হিমাংশু ধিলোঁ এবং পার্থ মানে।

চিনের বিশ্বরেকর্ড, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের রুপো গত এশিয়ান গেমসে এই ইভেন্টে সোনা জিতে এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নাগোয়ায় পা রেখেছিল ভারতীয় দল। তবে ফাইনালে সেরা ছন্দ খুঁজে পেতে কিছুটা বেগ পেতে হয় শুটারদের। নির্ধারিত ছয়টি সিরিজ়ে রুদ্রাঙ্ক, হিমাংশু ও পার্থ মিলিযে মোট ১৮৯০.১ পয়েন্ট তুলে দ্বিতীয় স্থানে শেষ করেন। অন্যদিকে, শুরু থেকেই নিখুঁত নিশানায় চিনের শুটাররা মোট ১৮৯৯.০ পয়েন্ট তুলে নেন, যা শুটিং রেঞ্জে এক নতুন বিশ্বরেকর্ড। ভারতের চেয়ে প্রায় ৯ পয়েন্টে এগিয়ে থেকে পোডিয়ামের শীর্ষে পৌঁছায় চিন।

ব্যক্তিগত বিভাগে সোনা জয়ের সুযোগ দলগত রুপোর পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টেও পদক জয়ের জোর সম্ভাবনা তৈরি করেছেন দুই ভারতীয় শুটার।

  • বিশ্বমঞ্চের তারকা রুদ্রাঙ্ক পাতিল ৬৩১.৮ পয়েন্ট পেয়ে কোয়ালিফিকেশন রাউন্ডে তৃতীয় স্থান অর্জন করে ফাইনালে ওঠেন।
  • তরুণ শুটার হিমাংশু ধিলোঁ ৬৩০.০ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে শেষ করে ফাইনালে জায়গা করে নেন।
  • তবে প্রাক্তন জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন পার্থ মানে ৬২৮.৩ স্কোর করে ১১তম স্থানে শেষ করায় ফাইনালের দৌড় থেকে ছিটকে যান।

কোয়ালিফিকেশনে প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেছেন চিনের শেং লিহাও (৬৩৫.৪) এবং মি সিহান (৬৩৩.০)। আট প্রতিযোগীর মূল মেডেল রাউন্ডের ফাইনালে চিন, ভারত ও দক্ষিণ কোরিয়ার দুজন করে এবং ইন্দোনেশিয়া ও মঙ্গোলিয়ার একজন করে শুটার মুখোমুখি হবেন। দলগত রুপোর পর এবার রুদ্রাঙ্ক ও হিমাংশুর হাত ধরে ব্যক্তিগত ইভেন্টে সোনার পদক ঘরে তুলতে মরিয়া ভারতীয় শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *