পর্দায় এবার অনিরুদ্ধ আচার্য মহারাজ! বাঙালি পরিচালকের ছবিতে মুখ্য ভূমিকায় কে?

পর্দায় এবার অনিরুদ্ধ আচার্য মহারাজ! বাঙালি পরিচালকের ছবিতে মুখ্য ভূমিকায় কে?

বৃন্দাবনের জনপ্রিয় আধ্যাত্মিক ব্যক্তিত্ব শ্রী অনিরুদ্ধ আচার্য মহারাজের জীবনের গল্প এবার রুপোলি পর্দায় উঠে আসতে চলেছে। বাঙালি পরিচালক শুভেন্দু ঘোষ ঘোষণা করেছেন তাঁর নতুন হিন্দি বায়োপিকের। ইতিমধ্যেই ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে এবং শুটিং শুরুর আগের প্রস্তুতি চলছে পুরোদমে।

তবে অনিরুদ্ধ আচার্য মহারাজের কেন্দ্রীয় চরিত্রে কোন অভিনেতা কাজ করবেন, তা এখনও গোপনই রেখেছেন নির্মাতারা। মুখ্য ভূমিকায় কাকে দেখা যাবে, তা নিয়ে দর্শকদের মধ্যে প্রবল কৌতূহল তৈরি হয়েছে।

পরিচালকের মতে, এটি কেবল গতানুগতিক কোনো জীবনীচিত্র নয়। এতে থাকবে মহারাজের শৈশব, আধ্যাত্মিকতার প্রতি তাঁর টান এবং কঠিন সাধনার দিনগুলির গল্প। পাশাপাশি সমাজ গঠনে তাঁর বার্তা এবং ভক্তদের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্কের দিকটি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হবে। দেশ-বিদেশে তাঁর যে বিশাল অনুরাগী মহল রয়েছে, তাও স্থান পাবে ছবির গল্পে।

বর্তমানে ছবির কাস্টিং, লোকেশন রেকি এবং অন্যান্য কারিগরি কাজ চলছে। সব পরিকল্পনা ঠিকঠাক এগোলে ২০২৬ সালের নভেম্বরের শেষের দিকেই এই বহুল প্রতীক্ষিত ছবির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *