পুজোয় দক্ষিণ ভারত যাওয়া এবার আরও সহজ! মালদা-বেঙ্গালুরু রুটে নতুন স্পেশাল ট্রেনের ঘোষণা

পুজোয় দক্ষিণ ভারত যাওয়া এবার আরও সহজ! মালদা-বেঙ্গালুরু রুটে নতুন স্পেশাল ট্রেনের ঘোষণা

পুজোর লম্বা ছুটিতে দক্ষিণ ভারতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, নাকি উৎসবের দিনগুলোতে ঘরে ফেরার চিন্তা তাড়া করে বেড়াচ্ছে? উৎসবের মরশুমে যাত্রীদের এই ভিড় ও টিকিটের চড়া চাহিদা সামাল দিতে বড় ঘোষণা করল পূর্ব রেল। দুর্গাপুজো, কালীপুজো ও ছটপুজো উপলক্ষে মালদা টাউন এবং বেঙ্গালুরুর (SMVB) মধ্যে চালু করা হচ্ছে বিশেষ পুজো স্পেশাল ট্রেন

ট্রেনের নম্বর ও সময়সূচি:

  • বেঙ্গালুরু – মালদা টাউন স্পেশাল (০৬৫৬৫): প্রতি রবিবার রাত ১১টা ৪০ মিনিটে বেঙ্গালুরুর এসএমভিবি (SMVB) স্টেশন থেকে রওনা দেবে। যাত্রার তৃতীয় দিনে বিকেল ৪টে ৩৫ মিনিটে ট্রেনটি মালদা টাউন পৌঁছাবে। ২০ সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত মোট ১০টি ট্রিপ দেবে এই ট্রেন।
  • মালদা টাউন – বেঙ্গালুরু স্পেশাল (০৬৫৬৬): প্রতি বুধবার বিকেল ৪টেয় মালদা টাউন থেকে ছাড়বে এবং তৃতীয় দিনে দুপুর ১২টা ৪৫ মিনিটে বেঙ্গালুরু পৌঁছাবে। ২৩ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত মোট ১০টি ট্রিপে চলবে এই ট্রেনটি।

কোন কোন স্টেশনে দাঁড়াবে এই ট্রেন? পূর্ব রেল সূত্রে খবর, যাতায়াতের পথে উভয় দিকেই ট্রেনটি নিউ ফারাক্কা, রামপুরহাট, বোলপুর, বর্ধমান এবং ডানকুনি স্টেশনে থামবে। যাত্রীদের সুবিধার জন্য ট্রেনে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং এসি কোচ যুক্ত করা হয়েছে।

কর্মসূত্রে বা পড়াশোনার তাগিদে বহু বাঙালি দক্ষিণ ভারতে বসবাস করেন। উৎসবের সময় তাঁদের বাড়ি ফেরা কিংবা পুজোতে দক্ষিণ ভারত ভ্রমণের ইচ্ছা—দুই চাহিদা মোতেই পূর্ব রেলের এই স্পেশাল ট্রেন অত্যন্ত সহায়ক হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *