স্বদেশী ‘রুক্মিণী টার্মিনাল’-এ শক্তিশালী হবে নেটওয়ার্ক, কমবে ইসরায়েলের ওপর নির্ভরতা

ভারত মহাসাগরে নিজেদের সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা আরও জোরদার করতে ভারতীয় নৌসেনা গড়ে তুলছে সম্পূর্ণ স্বদেশী ‘রুক্মিণী টার্মিনাল’। ‘মেক-II’ প্রকল্পের আওতায় নেওয়া এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো পুরোনো ইসরায়েলি টার্মিনালগুলোকে প্রতিস্থাপিত করা, যা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রযুক্তিগত সমস্যায় ভুগছিল। সি-ব্যান্ড এবং কেইউ-ব্যান্ডের এই নতুন টার্মিনালগুলো নৌসেনার অত্যাধুনিক স্যাটেলাইট GSAT-7R-এর সঙ্গে সরাসরি যুক্ত হবে।
যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব এই স্বদেশী প্রযুক্তির সাহায্যে যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং যুদ্ধবিমানের মধ্যে উচ্চগতির ও নিরাপদ তথ্য আদান-প্রদান সম্ভব হবে। এর ফলে ইসরায়েলের প্রযুক্তির ওপর ভারতের নির্ভরশীলতা যেমন অনেকটাই কমবে, তেমনই কৌশলগত দিক থেকেও নৌসেনা অনেকটা এগিয়ে থাকবে। এই উদ্যোগ ভারতীয় প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতার এক বড় সাফল্য।
প্রতিবেদক: বর্তমান ঠাকুর।