ঘরের কাছেই মিলবে সরকারি সুবিধা! আপনার এলাকায় সেবা সেতু ক্যাম্প কোথায়? বাড়ি বসেই জানুন

সরকারি পরিষেবা পেতে সাধারণ মানুষকে আর সরকারি দফতরে চক্কর কাটতে হবে না। ফের সাধারণ মানুষের দোরগোড়ায় নানা সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিতে রাজ্যজুড়ে শুরু হতে চলেছে ‘সেবা সেতু’ (Seba Setu Camp) অভিযান। আগামী অক্টোবর মাসের শুরুতেই টানা তিন দিন ধরে চলবে এই বিশেষ ক্যাম্প।
আগামী ২ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত রাজ্যের প্রতিটি জেলায় একযোগে এই শিবিরের আয়োজন করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, সব জেলা মিলিয়ে মোট ৩,১০৪টি শিবির বসতে চলেছে। আপনার এলাকার ঠিক কোথায় এই ক্যাম্প বসবে, তা আপনি এখন নিজের ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে সহজেই জেনে নিতে পারবেন।
বাড়ি বসে ক্যাম্পের ঠিকানা জানার সহজ উপায়:
১. প্রথমে সেবা সেতু অভিযানের অফিসিয়াল ওয়েবসাইটে (jks.wb.gov.in/Public/KnowYourScheme.aspx) যান। ২. সেখানে ‘Locate Your Shibir’ অপশনে ক্লিক করুন। ৩. এরপর নিজের জেলা, ব্লক এবং ওয়ার্ড নম্বর সঠিকভাবে নির্বাচন করুন। ৪. তথ্য জমা দিলেই স্ক্রিনে ভেসে উঠবে আপনার নিকটবর্তী সেবা সেতু ক্যাম্পের বিস্তারিত ঠিকানা।
কোন কোন প্রকল্পের সুবিধা মিলবে?
এই ৩ দিনের সেবা সেতু ক্যাম্পে সাধারণ মানুষ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি সহায়তার জন্য আবেদন করতে পারবেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো:
- অন্নপূর্ণা যোজনা
- আয়ুষ্মান ভারত যোজনা
- পিএম কিষাণ যোজনা
- প্রধানমন্ত্রী আবাস যোজনা
- সুকন্যা সমৃদ্ধি যোজনা
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র:
ক্যাম্পে যাওয়ার আগে প্রয়োজনীয় নথিগুলির জেরক্স সঙ্গে রাখা বাধ্যতামূলক। আবেদন জানানোর জন্য সঙ্গে নিয়ে যান:
- ভোটার কার্ডের জেরক্স
- আধার কার্ডের জেরক্স
- পাসপোর্ট সাইজ ছবি
- ব্যাঙ্ক পাসবইয়ের জেরক্স
- কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
- জমির নথি বা খতিয়ান (প্রযোজ্য ক্ষেত্রে)
রাজ্যবাসীকে দ্রুত ও ঝামেলাহীনভাবে সরকারি পরিষেবার আওতায় আনতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তাই প্রয়োজনীয় নথি প্রস্তুত রেখে নির্দিষ্ট দিনে নিকটবর্তী সেবা সেতু ক্যাম্পে যোগাযোগ করুন।