অক্টোবরে ১৬ দিন কাবার! পুজোর টানা ছুটি নিয়ে মেগা ধামাকা, দেখুন সম্পূর্ণ তালিকা

শুরু হয়ে গেল উৎসবের মরশুম অক্টোবর। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজা থেকে শুরু করে লক্ষ্মী পুজো— গোটা মাসজুড়েই আনন্দের আমেজ। আর এই অক্টোবর মাসেই সরকারি কর্মীদের জন্য অপেক্ষা করছে ছুটির বিশাল পসরা। ৩১ দিনের অক্টোবর মাসে ১৬ দিনই বন্ধ থাকছে রাজ্য সরকারি দফতর। শুধু অক্টোবরই নয়, নভেম্বরেও মিলবে একটানা ছুটি!
অক্টোবরে সরকারি কর্মীদের ছুটির তালিকা:
মাস শুরু হতেই মিলছে লম্বা উইকএন্ডের সুযোগ। জেনে নিন অক্টোবরের ছুটির মূল দিনগুলি—
- ২ অক্টোবর (শুক্রবার): গান্ধী জয়ন্তী (পরের শনি-রবি মিলিয়ে টানা ৩ দিন ছুটির সুযোগ)।
- ১০ অক্টোবর (শনিবার): মহালয়া।
- ১১ অক্টোবর: রবিবার।
- ১৫ থেকে ২৬ অক্টোবর: টানা ১২ দিন পুজোর ছুটি! (১৫ অক্টোবর পঞ্চমী থেকে ছুটি শুরু, ২৫ অক্টোবর লক্ষ্মী পুজো এবং ২৬ অক্টোবর অতিরিক্ত ছুটি)।
৩১ দিনের মধ্যে ১৬ দিনই বন্ধ থাকবে সরকারি কাজ, অর্থাৎ বছরের সবচেয়ে বড় ছুটির আনন্দ উপভোগ করতে চলেছেন কর্মচারীরা।
নভেম্বরেও ছুটির বাহার!
অক্টোবর পার হলেও ছুটির আমেজ কমছে না। নভেম্বরেও রাজ্য সরকারি কর্মীরা পাবেন মোট ১১ দিন ছুটি।
- কালীপুজো থেকে ভাইফোঁটা: টানা ৫ দিন বন্ধ থাকবে সরকারি দপ্তর।
- ছটপুজো: ১৫ ও ১৬ নভেম্বর ছুটি।
- গুরু নানক জয়ন্তী: ২৪ নভেম্বর ছুটি।
- এর পাশাপাশি রয়েছে মাসের ৫টি রবিবার।
অক্টোবরে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৬ দিন:
উৎসবের এই মাসে শুধু সরকারি দপ্তরই নয়, ব্যাঙ্কেও থাকবে বেশ কয়েকদিন ছুটি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তালিকা অনুযায়ী, রাজ্য ও উৎসবভেদে দেশের বিভিন্ন প্রান্তে অক্টোবর জুড়ে মোট ১৬ দিন ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।
পশ্চিমবঙ্গে মহালয়া, দুর্গাপূজা, বিজয়া দশমী ও লক্ষ্মী পুজো উপলক্ষে ব্যাঙ্ক পরিষেবাবে বেশ কিছু দিন বিরতি থাকবে। ফলে ব্যাঙ্কের জরুরি কোনো কাজ বাকি থাকলে, মাসের শুরুতেই তা সেরে ফেলা বুদ্ধিমানের কাজ হবে। সব রাজ্যের নিরিখে ত্রিপুরায় সবচেয়ে বেশি (১২ দিন সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে) ব্যাঙ্ক বন্ধ থাকবে।