৩ বছরের শিশুকন্যাকে চরম নির্যাতন, দীর্ঘ ১৪ বছর পর অবশেষে মিলল ঐতিহাসিক সুবিচার!

৩ বছরের শিশুকন্যাকে চরম নির্যাতন, দীর্ঘ ১৪ বছর পর অবশেষে মিলল ঐতিহাসিক সুবিচার!

দীর্ঘ ১৪ বছরের আইনি প্রক্রিয়া শেষে ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণের মামলায় দৃষ্টান্তমূলক রায় দিল বর্ধমানের পকসো আদালত। ২০১২ সালের ১৭ নভেম্বর রায়না থানার গোয়ালপাড়ায় সংঘটিত এই নৃশংস ঘটনায় দোষী সাব্যস্ত শিবনাথ হেমব্রমকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক দেবশ্রী হালদার। সাজাপ্রাপ্তকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছ’মাসের কারাদণ্ড এবং নির্যাতিতার পুনর্বাসনের জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, দাদুর বাড়িতে খেলতে গিয়ে নিখোঁজ হওয়া শিশুকন্যাটিকে আশঙ্কাজনক অবস্থায় মাঠ থেকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও পরে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিন শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার ও পরবর্তীতে চার্জশিট জমা দেয় পুলিশ। দীর্ঘ প্রতীক্ষার পর এই রায়ে স্বস্তি প্রকাশ করে সরকারি আইনজীবী জানান, আদালতের এই শাস্তি সমাজে একটি সুস্পষ্ট ও কড়া বার্তা দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *