প্রাক্তনকে ফেরানোর ইচ্ছা নেই, তাও কেন সারাদিন তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে নজর রাখেন, জানুন আসল কারণ

সম্পর্ক ভেঙে যাওয়ার পরও অনেকের অভ্যাস থাকে প্রাক্তনের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে নজর রাখা বা স্টকিং করা। সাধারণ মানুষের ধারণা, প্রাক্তনকে ফিরে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থেকেই হয়তো সবাই এমনটা করে থাকেন। কিন্তু মনস্তত্ত্ববিদদের মতে, এই প্রবণতার পেছনে লুকিয়ে রয়েছে একেবারে ভিন্ন কিছু কারণ। বিচ্ছেদ হলেও প্রিয় মানুষকে কেন্দ্র করে গড়ে ওঠা পুরনো অভ্যাসগুলো মন থেকে এক লহমায় মুছে যায় না। প্রাক্তন এখন কেমন আছেন, তার জীবনযাত্রায় কোনো পরিবর্তন এসেছে কি না কিংবা নতুন কেউ এসেছে কি না—স্রেফ এই কৌতুহল মেটাতেই অনেকে প্রাক্তনের প্রোফাইলে ঢুঁ মারেন।
এছাড়া, বিচ্ছেদের পর অনেক অমিমাংসিত প্রশ্নের উত্তর অজানা থেকে যায়। ‘আমাকে ছাড়া সে কি বেশি ভালো আছে?’—এমন মানসিক দ্বন্দ্ব মেটাতেও এই গোপনে নজরদারির পথ বেছে নেন অনেকে। তবে গবেষণায় দেখা গেছে, যারা বিচ্ছেদের মানসিক কষ্ট থেকে সহজে বেরোতে পারেন না, তারাই মূলত বেশি স্টকিং করেন। এর মানে এই নয় যে তারা এখনও প্রাক্তনকে ভালোবাসেন বা সম্পর্কটি পুনরুজ্জীবিত করতে চান। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই ধরনের অনবরত নজরদারি মানসিক জটিলতা আরও বাড়িয়ে দেয়, যা সুস্থ জীবনের জন্য একেবারেই কাম্য নয়।