পুলিশের চালবাজিতে ক্ষুব্ধ হাই কোর্ট, অভয়ার সৎকার কান্ডের তদন্তভার কেড়ে সিবিআইয়ের হাতে তুলে দিল আদালত

পুলিশের চালবাজিতে ক্ষুব্ধ হাই কোর্ট, অভয়ার সৎকার কান্ডের তদন্তভার কেড়ে সিবিআইয়ের হাতে তুলে দিল আদালত

আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসকের দেহ দ্রুত সৎকার করার নেপথ্যে থাকা ষড়যন্ত্রের মামলার তদন্তে বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাই কোর্ট। খড়দহ থানার পুলিশের ভূমিকা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে আদালত এবার সম্পূর্ণ তদন্তভার তুলে দিল সিবিআইয়ের হাতে। শুনানি চলাকালীন বিচারপতি স্পষ্ট ভাষায় জানান, সিবিআই তদন্তের মাঝেও পুলিশের নতুন করে এফআইআর দায়ের করার কৌশল আদালতের নজর এড়ায়নি। তদন্ত প্রক্রিয়া নিয়ে পুলিশের এই ধরনের পদক্ষেপ ও আইন সংক্রান্ত অজ্ঞতাকে কড়া ভাষায় ভর্ৎসনা করে আদালত এই নির্দেশ জারি করেছে।

আরজি কর কাণ্ডের দিনই তড়িঘড়ি দেহ সৎকারের অভিযোগে তৎকালীন একাধিক প্রভাবশালীর ভূমিকা নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছিলেন নিহতের পরিবার। প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও পুর প্রধান সোমনাথ দে-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে তথ্য-প্রমাণ লোপাটের সরাসরি অভিযোগ ওঠে। ইতিপূর্বে গঠন করা সিটের নিষ্ক্রিয়তা নিয়ে নিহতের বাবার করা আবেদনের ভিত্তিতেই খড়দহ পুলিশের হাত থেকে মামলার নথিপত্র কেন্দ্রীয় সংস্থার কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। সিবিআইয়ের হাতে তদন্তভার যাওয়ায় এখন জেলবন্দি প্রভাবশালী নেতাদের ভূমিকা নতুন করে কেন্দ্রীয় গোয়েন্দাদের স্ক্যানারে আসতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *